Close Menu
doinikjonogon.news
    What's Hot

    নোয়াখালীতে নতুন গ্যাসকূপে মিলেছে গ্যাস, চলছে ডিএসটি টেস্ট

    October 6, 2026

    বিদায়ী ম্যাচের আগে মেসির ‘অজানা’ তথ্য দিলেন স্কালোনি

    October 6, 2026

    পেশাজীবী দলের আন্তর্জাতিক সম্পাদক হলেন সাখাওয়াত হোসেন

    October 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»আন্তর্জাতিক»জাপানে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, বাড়ছে বন্যা-ভূমিধসের ঝুঁকি
    আন্তর্জাতিক

    জাপানে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, বাড়ছে বন্যা-ভূমিধসের ঝুঁকি

    NasimBy NasimSeptember 21, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে কান্তো অঞ্চলসহ পূর্ব জাপানের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত ও প্রবল ঝোড়ো হাওয়া অব্যাহত রয়েছে। এতে আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা বেড়েছে।

    জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, টাইফুনটি টোকিও মহানগরীর কাছাকাছি এলাকা দিয়ে অতিক্রম করতে পারে। এর ফলে আগামী কয়েক ঘণ্টায় দেশটির ওই অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

    ইতোমধ্যে ইজু দ্বীপপুঞ্জ, চিবা প্রিফেকচারসহ প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। শনিবার থেকে কোনো কোনো এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

    জেএমএর পূর্বাভাস বলছে, টাইফুনটি কান্তো অঞ্চলের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে সোমবার বিকেল থেকে বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়তে পারে। কান্তো অঞ্চলের আওতায় টোকিও এবং এর আশপাশের কয়েকটি প্রিফেকচার রয়েছে।

    এশিয়ান গেমসের ইভেন্ট স্থগিত
    টাইফুনের প্রভাব পড়েছে এশিয়ান গেমসের সূচিতেও। মধ্য জাপানের আইচি প্রিফেকচারে চলমান অশ্বারোহী ইভেন্টিং প্রতিযোগিতা মঙ্গলবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।

    কর্তৃপক্ষের আশঙ্কা, কান্তো ও মধ্য জাপানের কিছু এলাকায় ‘লিনিয়ার রেইন ব্যান্ড’ সৃষ্টি হতে পারে। এ ধরনের বৃষ্টিপ্রবণ মেঘমালা একই এলাকায় কয়েক ঘণ্টা ধরে বিপুল বৃষ্টিপাত ঘটাতে সক্ষম। ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

    সাম্প্রতিক বছরগুলোতে জাপানে ভারী ও দীর্ঘস্থায়ী বৃষ্টিপাতের কারণে বড় ধরনের দুর্যোগের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

    চলতি বছর বিশ্বজুড়েই চরম আবহাওয়ার নানা ঘটনা দেখা যাচ্ছে। পূর্ব এশিয়া থেকে উত্তর আমেরিকা ও ইউরোপ পর্যন্ত বিভিন্ন অঞ্চলে অস্বাভাবিক ভারী বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের ঘটনা ঘটেছে।

    সূত্র : রয়টার্স।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleনিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
    Next Article হরমুজে আরও একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান
    Nasim

    Related Posts

    ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ মানুষ, শস্য ও লতাপাতা কুড়িয়ে খাচ্ছে শিশুরা!

    October 4, 2026

    ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

    October 4, 2026

    তেল-ডিজেলের দাম কেন এত বাড়ছে

    October 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.