Close Menu
doinikjonogon.news
    What's Hot

    প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ-তুরস্কের

    June 6, 2026

    ২৪ ঘণ্টায় ৮টি পুশইন প্রতিহত, সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

    June 6, 2026

    অভিযোগের কেন্দ্রে বিআইডব্লিউটিএ, স্বচ্ছ তদন্ত ও জবাবদিহি চান সুশাসন বিশ্লেষকরা

    June 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»আন্তর্জাতিক»ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক বিস্ফোরণের আশঙ্কা, জরুরি অবস্থা ঘোষণা
    আন্তর্জাতিক

    ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক বিস্ফোরণের আশঙ্কা, জরুরি অবস্থা ঘোষণা

    A984933a@@By A984933a@@May 24, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির একটি রাসায়নিক কারখানায় বিষাক্ত রাসায়নিকভর্তি একটি ট্যাংক ঘিরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ট্যাংকটি যেকোনো সময় ফেটে যেতে বা বিস্ফোরিত হতে পারে এমন আশঙ্কায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

    কর্মকর্তারা জানিয়েছেন, কারখানার একটি ট্যাংকে প্রায় সাত হাজার গ্যালন অত্যন্ত দাহ্য রাসায়নিক মিথাইল মেথাক্রাইলেট রয়েছে। প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত এই রাসায়নিকের কারণে ট্যাংকটির ভেতরে তাপ ও চাপ বাড়ছে।

    সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গার্ডেন গ্রোভ এলাকার হাজারো বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় স্কুল বন্ধ রাখা হয়েছে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কও সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

    উড়োজাহাজ ও মহাকাশযানের যন্ত্রাংশ নির্মাণকারী প্রতিষ্ঠান জিকেএন অ্যারোস্পেস পরিচালিত কারখানাটি জনপ্রিয় ডিজনিল্যান্ড রিসোর্ট থেকে প্রায় পাঁচ মাইল দূরে। তবে থিম পার্কটি ঝুঁকির বাইরে থাকায় সেটি খোলা রাখা হয়েছে।

    কেউ যদি গন্ধ অনুভব করেন, তাহলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেছেন অরেঞ্জ কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তা রেজিনা চিনসিও-কোয়ং।

    তিনি বলেন, ‘গন্ধ পেলেই যে তা ক্ষতিকর মাত্রায় পৌঁছে গেছে, এমন নয়। তবে আমরা চাই না, কেউ এই গন্ধের সংস্পর্শে আসুক।’

    চিনসিও-কোয়ং জানান, এই রাসায়নিকের বাষ্প শ্বাসের সঙ্গে শরীরে গেলে শ্বাসকষ্ট, চোখে জ্বালা ও মাথা ঘোরার মতো সমস্যা হতে পারে।

    অরেঞ্জ কাউন্টির ফায়ার সার্ভিসের কর্মকর্তা ক্রেইগ কোভি জানান, ট্যাংকের তাপমাত্রা দ্রুত বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ট্যাংকে পানি ছিটানো হচ্ছে এবং রাসায়নিক ছড়িয়ে পড়লে তা আটকে রাখতে বিশেষ প্রতিরোধব্যবস্থা তৈরি করা হচ্ছে।

    কারখানাটি পরিচালনা করে জিকেএন অ্যারোস্পেস। যুক্তরাজ্যভিত্তিক এই প্রতিষ্ঠান উড়োজাহাজের যন্ত্রাংশ নির্মাণ করে থাকে।

    প্রতিষ্ঠানটির এক মুখপাত্র স্থানীয় বাসিন্দাদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। স্থানীয় জনগণ, কর্মচারী ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সেবা বিভাগ, বিপজ্জনক পদার্থ মোকাবিলার দায়িত্বে থাকা বিশেষায়িত দল এবং কর্তৃপক্ষের সঙ্গে তারা কাজ করে যাচ্ছেন।

    সূত্র: বিবিসি

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Article২৪০ টন খাদ্য সহায়তা নিয়ে কুয়েতের পাশে বাংলাদেশ
    Next Article জাল সনদে চাকরি: আরও ১৪১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ
    A984933a@@

    Related Posts

    ইসরায়েলি কড়াকড়ি উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে ৬৫ হাজার মুসল্লি

    June 5, 2026

    এবার মমতার কাছ থেকে সরে গেলেন মুসলিম বিধায়করাও

    June 4, 2026

    গাজায় ইসরায়েলের বিমান হামলায় চার শিশুসহ নিহত ৯

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.