Close Menu
doinikjonogon.news
    What's Hot

    রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

    June 6, 2026

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রবিবার

    June 6, 2026

    প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ-তুরস্কের

    June 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»জাতীয়»কক্সবাজারে থার্টিফার্স্ট নাইটে ৭ দফা বিধি-নিষেধ আরোপ প্রশাসনের
    জাতীয়

    কক্সবাজারে থার্টিফার্স্ট নাইটে ৭ দফা বিধি-নিষেধ আরোপ প্রশাসনের

    misuBy misuDecember 31, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডেস্ক নিউজঃ ইংরেজি বর্ষ বিদায় ও বরণ উৎসব ‘থার্টি ফার্স্ট নাইট’ ঘিরে পর্যটননগরী কক্সবাজারে নেওয়া হয়েছে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ১০টি চেকপোস্ট, ৭টি বিশেষ টিমসহ পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি উৎসব উদযাপন নিয়ন্ত্রণে ঘোষণা করা হয়েছে ৭ দফা বিধিনিষেধ।

    মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার জেলা পুলিশের ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পর্যটন এলাকাসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট, টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় মাঠে রয়েছে ২টি মোবাইল টিম, ৭টি টহল টিম এবং ৪টি মোটরসাইকেল টিম।

    অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার জানান, শহরের প্রবেশপথে দূরপাল্লার বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারে তল্লাশি বাড়ানো হয়েছে। মাদকসহ কোনো নিষিদ্ধ সামগ্রী বহন রোধে সন্দেহভাজনদের পরিচয় যাচাই করা হচ্ছে। পাশাপাশি মহাসড়কের নিরাপত্তায় কাজ করছে হাইওয়ে পুলিশ।

    মালুমঘাট ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান সুমন বলেন, সড়ক পথে আগত পর্যটক ও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে মহাসড়কে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

    এর আগে সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে সাতটি বিধিনিষেধ জারি করে জনসাধারণকে তা মেনে চলার অনুরোধ জানানো হয়।

    বিধি-নিষেধগুলো হলো-

    ১. সৈকত ও শহর এলাকায় আতশবাজি, পটকা ফাটানো এবং ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। এসব সামগ্রীর বিক্রি ও বিপণন কেন্দ্রগুলোও বন্ধ থাকবে।

    ২. উন্মুক্ত স্থানে বা রাস্তায় কোনো কনসার্ট, নাচ বা গানের অনুষ্ঠান আয়োজন করা যাবে না।

    ৩. ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল বার ও মদের দোকান বন্ধ থাকবে।

    ৪. সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের গুজব, অপপ্রচার বা উসকানিমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকতে হবে।

    ৫. উচ্চশব্দে হর্ন বাজানো, রেসিং বা বেপরোয়া গতিতে গাড়ি ও মোটরসাইকেল চালানো যাবে না।

    ৬. নারী পর্যটকদের উত্ত্যক্ত করা বা ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    ৭. হোটেল-মোটেলের ইনডোর প্রোগ্রামের তথ্য এবং যে-কোনো সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে পুলিশকে (ডিএসবি) অবহিত করতে হবে।

    ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সৈকত, হোটেল-মোটেল জোন, পর্যটন স্পট ও গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পর্যটক হয়রানির শিকার হলে দ্রুত পুলিশকে জানাতে অনুরোধ করেন তিনি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleরাজধানীতে বাড়ছে শীতের তীব্রতা তাপমাত্রা নামলো ১৩ ডিগ্রিতে
    Next Article জানাজায় অংশগ্রহণকারীদের জন্য যে সুসংবাদ দিয়েছেন নবীজি (সা.)
    misu
    • Website

    Related Posts

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রবিবার

    June 6, 2026

    প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ-তুরস্কের

    June 6, 2026

    ২৪ ঘণ্টায় ৮টি পুশইন প্রতিহত, সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

    June 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.