Close Menu
doinikjonogon.news
    What's Hot

    গাজীপুরের জুয়েলারি দোকানিকে গলা কেটে হত্যার দায় স্বীকার আসামিদের

    September 7, 2026

    এবারের ব্যালন ডি’অর জয়ে আশাবাদী এমবাপ্পে

    September 7, 2026

    রেকর্ড গড়ল ‘পাসুরি’, প্রথম পাকিস্তানি গান হিসেবে বিলিয়ন ভিউ

    September 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»খেলাধুলা»এবারের ব্যালন ডি’অর জয়ে আশাবাদী এমবাপ্পে
    খেলাধুলা

    এবারের ব্যালন ডি’অর জয়ে আশাবাদী এমবাপ্পে

    Web deskBy Web deskSeptember 7, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্ক : ক্যারিয়ারে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জেতার জন্য সেরা বছর হতে পারে বলে মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। গত মৌসুমে রিয়ালের হয়ে ৪৪ ম্যাচে ৪২ গোল করেছেন ২৭ বছর বয়সী এই তারকা। 

    যদিও রিয়াল মাদ্রিদের হয়ে কোনো শিরোপা জিততে পারেনি। তবে জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন তিনি। পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড ২২ গোলের মালিক হয়েছেন।

    ব্যালন ডি’অর প্রসঙ্গে এমবাপে বলেন, আপনি যখন বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন, তখন মানুষ স্বাভাবিকভাবেই আপনাকে এই পুরস্কারের সাথে মেলাবে। হয়তো এই বছরটি আমার জন্য ব্যালন ডি’অর জেতার একটি ভালো বছর।

    এবারের ব্যালন ডি’অর পুরস্কার প্রদান অনুষ্ঠান আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বাজিতে এমবাপের চেয়ে অন্য তিনজন খেলোয়াড় এগিয়ে রয়েছেন। গত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে ৫১ ম্যাচে রেকর্ড ৬১ গোল এবং বিশ্বকাপে ছয় গোল করে এই তালিকায় সবার চেয়ে এগিয়ে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। এরপরেই ফেভারিটের তালিকায় রয়েছেন বার্সেলোনা ও স্পেনের হয়ে আলো ছড়ানো লামিনে ইয়ামাল এবং তার ক্লাব ও জাতীয় দলের সতীর্থ রদ্রি।

    এদিকে সাবেক ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) সাফল্য নিয়েও কথা বলেছেন এমবাপে। তার বিদায়ের পর টানা দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগ জিতেছে পিএসজি। এমবাপের মতে, সাবেক ক্লাবের সাফল্য তিনি পরিবর্তন করতে পারবেন না। বিষয়টি নিয়ে তিনি খুব একটা চিন্তিতও নন।

    মোনাকো দিয়ে ক্যারিয়ার শুরু করা এমবাপে পিএসজির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ক্লাবটির হয়ে ৩০৮ ম্যাচে ২৫৬ গোল করেছেন তিনি। ফ্রান্সের হয়েও ১০৬ ম্যাচে ৬৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে রয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে এখন পর্যন্ত ১০৭ ম্যাচে তার গোল ৯০টি।

    ব্যক্তিগত সাফল্যের দিক থেকেও এমবাপের ঝুলিতে রয়েছে দীর্ঘ তালিকা। টানা আটবার লিগের গোল্ডেন বুট জিতেছেন তিনি। এর মধ্যে লিগ ওয়ানে ছয়বার এবং লা লিগায় দুইবার। এছাড়া, বিশ্বকাপে দুটি এবং চ্যাম্পিয়নস লিগেও দুটি গোল্ডেন বুট রয়েছে তার। ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জিতলেও ক্লাব ক্যারিয়ারে এখনো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা হয়নি।

    রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক শিরোপাহীনতা নিয়ে এমবাপে জানান, দীর্ঘমেয়াদি বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা না করে দলের পরবর্তী ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগে ভালোভাবে শুরু করার দিকেই মনোযোগ দিতে চান তিনি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleরেকর্ড গড়ল ‘পাসুরি’, প্রথম পাকিস্তানি গান হিসেবে বিলিয়ন ভিউ
    Next Article গাজীপুরের জুয়েলারি দোকানিকে গলা কেটে হত্যার দায় স্বীকার আসামিদের
    Web desk

    Related Posts

    ৫ গোলে জিতেও সন্তুষ্ট নন বার্সেলোনা কোচ

    September 7, 2026

    বিপিএল অত্যন্ত জনপ্রিয়, এ ধরনের টুর্নামেন্ট প্রতি বছরই হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

    September 6, 2026

    এবার পাকিস্তানকে গোলবন্যায় ভাসিয়ে বাংলাদেশের বড় জয়

    September 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.