Close Menu
doinikjonogon.news
    What's Hot

    এবার পাকিস্তানকে গোলবন্যায় ভাসিয়ে বাংলাদেশের বড় জয়

    September 6, 2026

    মৃত্যুর আগে শাবনূরকে ঘিরে গুঞ্জনে সালমান শাহ কী বলেছিলেন

    September 6, 2026

    ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

    September 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»খেলাধুলা»ইনফান্তিনোর কড়া সমালোচনা উয়েফা-এএফসি ও কনকাকাফের
    খেলাধুলা

    ইনফান্তিনোর কড়া সমালোচনা উয়েফা-এএফসি ও কনকাকাফের

    misuBy misuAugust 10, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্কঃ ফুটবল অঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত নাম ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপ ফুটবলের একটি স্বত্ব বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর তিনি চরম বিরোধীতার মুখে রয়েছেন। এমন পরিস্থিতিতে ফিফা এবং ইনফান্তিনোর বিরুদ্ধে ‘প্রতারণার মাধ্যমে’ বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনেছে উয়েফা, কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন।

    কনফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাব নিয়ে সাম্প্রতিক বিতর্কের মূল বিষয়টি ছিল খেলার সততা এবং যারা এর নেতৃত্বে নির্বাচিত হয়েছেন তাদের সততা। এই প্রকল্পের আওতায় ফিফার সব প্রতিযোগিতার বাণিজ্যিক ও টিকিট বিক্রির স্বত্ব পরিচালনার জন্য একটি নতুন কোম্পানি গঠনের পরিকল্পনা ছিল, যার ২১ শতাংশ মালিকানা একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার কথা ছিল।

    বিভিন্ন কনফেডারেশনের ব্যাপক সমালোচনার মুখে এই উদ্যোগটি বাতিল করা হয়। এর মধ্যে উয়েফা ফিফার সব প্রতিযোগিতা বয়কটের হুমকিও দিয়েছিল। চিঠিতে বলা হয়েছে, যখন প্রতারণার মাধ্যমে বিশ্বাস ভঙ্গ করা হয়, কোনো ব্যক্তি নিজেকে সেই সমষ্টির ঊর্ধ্বে স্থাপন করেন যারা তাকে দায়িত্ব অর্পণ করেছিল, তখন সেই কর্তব্যের প্রতি অবহেলা বা তা পরিত্যাগ করা হয়।

    এতে আরও বলা হয়, ফুটবলের নেতৃত্ব কোনো ব্যক্তিগত সম্পদ নয়। এটি ক্ষমতা কুক্ষিগত করা বা তা দাবি করার বিষয় নয়। বরং যারা এই দায়িত্ব অর্পণ করেছে, সেই ফুটবল পরিবারের প্রতি সেবার দায়িত্ব পালনই হলো আসল বিষয়।বিবৃতিতে ইনফান্তিনোর নাম সরাসরি উল্লেখ করা না হলেও, বিবিসি স্পোর্টস-এর সূত্র জানিয়েছে, এটিকে তার জন্য পদত্যাগ করে মর্যাদার সঙ্গে সরে দাঁড়ানোর একটি সুযোগ হিসেবে দেখা উচিত।

    এর আগে শনিবার সন্ধ্যায় ফিফা একটি বিবৃতি দিয়েছিল, যেখানে সংস্থাটি এবং ইনফান্তিনোকে ‘দুর্বল বা হেয় প্রতিপন্ন করার’ লক্ষ্যে চালানো সুপরিকল্পিত ও চলমান প্রচেষ্টার তীব্র সমালোচনা করেছিল। কনফেডারেশনগুলো উল্লেখ করেছে, বিশ্বকাপ স্বত্ব প্রক্রিয়ায় ভুল হওয়ার বিষয়টি ফিফা স্বীকার করলেও তা যথেষ্ট ছিল না।

    চিঠিতে বলা হয়, এতে স্বীকার করা হয়নি, প্রস্তাবটিই ছিল মূলত ভুল। ফিফা বিশ্বকাপ সংশ্লিষ্ট কোনো স্বত্ব বা অংশ বিক্রির প্রচেষ্টা চালানো হয়েছিল, তা যে বিচার-বিবেচনার ক্ষেত্রে চরম ব্যর্থতা ছিল। সেই বিষয়টিও স্বীকার করা হয়নি।এটি কেবল পদ্ধতিগত কোনো ভুল পদক্ষেপ ছিল না, বরং ফিফা যাদের সেবার জন্য গঠিত, সেই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আস্থার এক মৌলিক লঙ্ঘন ছিল এটি।

    ফিফা কাউন্সিল তাদের পরবর্তী বৈঠকে একটি প্রতিবেদন উপস্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে; বৈঠকটি অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চিঠিতে উয়েফা-র দেওয়া একটি আইনি সতর্কবার্তার কথাও তুলে ধরা হয়। এতে বলা হয়েছে, এই পরিকল্পনা-সংশ্লিষ্ট কোনো নথিপত্রই যেন ফিফা মুছে না ফেলে বা ধ্বংস না করে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleছাত্র আন্দোলনের মুখে অমিত শাহ নতি স্বীকার করলেন
    Next Article মাত্র তিন সপ্তাহেই বিলিয়ন ডলারের ক্লাবে নোলানের ‘দ্য ওডিসি’
    misu
    • Website

    Related Posts

    এবার পাকিস্তানকে গোলবন্যায় ভাসিয়ে বাংলাদেশের বড় জয়

    September 6, 2026

    মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক হচ্ছেন রোমেরো?

    September 5, 2026

    মেসি-রোনালদো কি সত্যিই একই দলে খেলবেন?

    September 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.