Close Menu
doinikjonogon.news
    What's Hot

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    September 8, 2026

    আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

    September 8, 2026

    ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল

    September 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»খেলাধুলা»আসিয়ান কাপে আন্ডারডগ হলেও চমক দেখাতে চায় বাংলাদেশ : ডুলি
    খেলাধুলা

    আসিয়ান কাপে আন্ডারডগ হলেও চমক দেখাতে চায় বাংলাদেশ : ডুলি

    Web deskBy Web deskAugust 15, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্ক : সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে দেশের মাটিতে কাছাকাছি শক্তির কোনো দলের বিপক্ষে ম্যাচ খেলার পরিকল্পনা ছিল বাংলাদেশ ফুটবল দলের। তবে এরই মধ্যে আসিয়ান কাপ খেলার আমন্ত্রণ পাওয়ায় সেই পরিকল্পনায় এসেছে পরিবর্তনের সম্ভাবনা। কোচ থমাস ডুলি আসিয়ান কাপে খেলার পক্ষেই মত দিয়েছেন।

    বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনার পর ডুলি জানিয়েছেন, আসিয়ান কাপে খেলার সুযোগ তৈরি হলে তা বাংলাদেশের জন্য ভালো হবে। তবে এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি।

    ডুলি বলেন, আসিয়ান কাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। এটি হলে ভালো হবে এবং বাংলাদেশ সেখানে খেলতে পারে। বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। ফিফা ও ইন্দোনেশিয়ার পক্ষ থেকে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে জানতে চাওয়া হয়েছে এবং বাংলাদেশ ইতিবাচক সাড়া দিয়েছে। তবে ফিফা এখনো আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ নিশ্চিত করেনি।

    আগামী ৪ নভেম্বর ঢাকায় শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। তার আগে আসিয়ান কাপে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের মতো দলের বিপক্ষে খেলাকে সাফের প্রস্তুতির জন্য কার্যকর মনে করছেন ডুলি।

    বাংলাদেশের সম্ভাব্য অবস্থান নিয়ে ডুলি বলেন, আসিয়ান কাপে বাংলাদেশ আন্ডারডগ হিসেবে খেলবে। ফলে প্রত্যাশার চাপ তুলনামূলক কম থাকবে। তবে ফলাফল নেতিবাচক হলে সেটি খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

    আগামী ২১ সেপ্টেম্বর শুরু হবে ফিফা আন্তর্জাতিক উইন্ডো। এর আগে বাংলাদেশের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত না হওয়ায় জাতীয় দলের পরিকল্পনা করতে সমস্যায় পড়ছেন কোচ। আসিয়ান কাপ, দেশের মাটিতে ম্যাচ নাকি কিরগিজস্তানের টুর্নামেন্ট কোন পথে এগোবে বাংলাদেশ, সেটি এখনো নিশ্চিত নয়।

    শুধু জাতীয় দলের সূচি নয়, ঘরোয়া ফুটবলের অনিশ্চয়তাও ভাবাচ্ছে ডুলিকে। ২৮ আগস্ট লিগ শুরুর কথা থাকলেও এখনো তা নিশ্চিত হয়নি। তাঁর মতে, সাধারণত লিগ শুরুর চার থেকে ছয় সপ্তাহ আগে খেলোয়াড়দের কন্ডিশনিং অনুশীলন প্রয়োজন। কিন্তু অনেক ক্লাব সেই প্রস্তুতি নিতে পারেনি।

    ডুলি জানান, বাংলাদেশের ফুটবলাররা ইতোমধ্যে প্রায় পাঁচ সপ্তাহ অনুশীলনের বাইরে রয়েছেন। এমন পরিস্থিতিতে জাতীয় দলের ক্যাম্প কবে শুরু করা হবে, তা নিয়ে এখনই পরিকল্পনা করা কঠিন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleফলাফলের দিকে তাকাচ্ছি না, আমরা সেশন ধরে ধরে খেলছি: শান্ত
    Next Article শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা
    Web desk

    Related Posts

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    September 8, 2026

    আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

    September 8, 2026

    ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগে ১ লাখের বেশি মানুষের সমর্থন

    September 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.