Close Menu
doinikjonogon.news
    What's Hot

    আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে: স্পিকার

    June 7, 2026

    আদ্-দ্বীন হাসপাতালে মারা যাওয়া ৬ নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে হাসপাতাল

    June 7, 2026

    ফাঁসির রায় শুনে যা বললেন রামিসার বাবা

    June 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»জাতীয়»আদ্-দ্বীন হাসপাতালে মারা যাওয়া ৬ নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে হাসপাতাল
    জাতীয়

    আদ্-দ্বীন হাসপাতালে মারা যাওয়া ৬ নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে হাসপাতাল

    misuBy misuJune 7, 2026No Comments1 Min Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডেস্ক নিউজঃ রাজধানীর মগবাজারে বেসরকারি আদ্-দ্বীন হাসপাতালে কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণে মারা যাওয়া ছয় নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

    রোববার (৭ জুন) হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী শিশির মনির এ কথা জানিয়েছেন।

    শিশির মনির জানান, ‘প্রত্যেক পরিবারকে ৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের সিদ্ধান্ত হয়েছে। পূর্বে ঘোষিত অন্যান্য সুযোগ সুবিধাও বহাল থাকবে। পরিবার ও কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।’

    এর আগে, গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি পাওয়ার কথা জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

    এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ওই সময়ে চিকিৎসক না থাকা, নার্স, স্টাফ ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলাজনিত কারণ স্পষ্টভাবে প্রমাণিত।

    উল্লেখ্য, ঈদের ছুটির মধ্যে আদ্-দ্বীন হাসপাতালে ২৭ মে ভোরে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।

    তথ্যসূত্র: বিবিসি বাংলা

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleফাঁসির রায় শুনে যা বললেন রামিসার বাবা
    Next Article আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে: স্পিকার
    misu
    • Website

    Related Posts

    আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে: স্পিকার

    June 7, 2026

    ফাঁসির রায় শুনে যা বললেন রামিসার বাবা

    June 7, 2026

    গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

    June 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.