Close Menu
doinikjonogon.news
    What's Hot

    নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    September 7, 2026

    বছরে ১০ হাজার বাংলাদেশি শ্রমিক বৈধভাবে যেতে পারবেন ইতালিতে

    September 7, 2026

    প্রত্যেক নাগরিকের জন্য দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতার সুযোগ নিশ্চিতই সরকারের অগ্রাধিকার

    September 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»খেলাধুলা»অনূর্ধ্ব-২৩ দলকে চমকে দিয়ে দুর্দান্ত জয় অনূর্ধ্ব-১৯ দলের
    খেলাধুলা

    অনূর্ধ্ব-২৩ দলকে চমকে দিয়ে দুর্দান্ত জয় অনূর্ধ্ব-১৯ দলের

    Web deskBy Web deskAugust 30, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্ক : গেম ডেভেলাপমেন্ট ট্রফিতে (জিডি ট্রফি) চমক দেখিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শ্বাসরুদ্ধকর ম্যাচে আজিজুল হাকিম তামিম-জাওয়াদ আবরারদের অনূর্ধ্ব-২৩ দলকে ৪ রানে হারিয়েছে যুবা টাইগাররা।

    রোববার (৩০ আগস্ট) মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার মোহাম্মদ আব্দুল্লাহ আল মুহি এবং জারিফ সিয়াম। জারিফ ২৩ বলে ১৯ রান করে বিদায় নেন। তিনে নামা আদ্রিতোও ফিরেছেন একই ওভারে।

    এক প্রান্ত ধরে খেলতে থাকা মুহি ফিফটির আগেই থেমেছেন ৪৬ বলে ৪০ রান করে। চারে নেমে আহসান আল মুমিন ৫৬ বলে ৩৭ রানের ইনিংস খেলেছেন। মাঝে দলের হাল ধরেছেন রবিউল হাসান অনিক।

    পরে ফারহান সাদিক ২৬ বলে ২৯ রান করেছেন। আল রাফি ১৫ বলে ১২ রান করেছেন। অনিকের ব্যাটে ভর করে দুইশ পার করেছে অনূর্ধ্ব-১৯ দল। ৮২ বলে ৬৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। ২২৬ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

    ২২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ২৮ বলে ৩৪ রান করে সাজঘরে ফিরে যান খালিদ। আবরার ৩০ বলে ২৬ রানের ইনিংস খেলেছেন।

    তামিম ৪৫ বল খেলে করেছেন ২৮ রান। কালাম সিদ্দিকী অলিন ৪৫ বলে ৩২ রান করে সাজঘরে ফিরেন। মাঝে জুটি বাঁধেন আহরার আমিন পিয়ান এবং রিজান হোসাইন। আহরার ২৪ বলে ২৫ রানের ইনিংস খেলে বিদায় নেন। রিজান ৭৫ বলে ৪৪ রান করেন।

    শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বি চেষ্টা চালিয়েছেন। তবে শেষরক্ষা হয়নি। শেষ পর্যন্ত ৪ রানে হেরে যায় অনূর্ধ্ব-২৩ দল। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৪ উইকেট নিয়েছেন আবদুর রহিম। ২টি করে উইকেট তোলেন আল রাফি এবং তাফিউল আলম তামিম।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleসড়ক দুর্ঘটনায় দুই পক্ষের সমঝোতা, ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ পেলেন তিশা
    Next Article দুই বছর পর বদলির নীতি, তবু ঢাকায় বহাল—গণপূর্তের কর্মকর্তাদের নিয়ে নতুন প্রশ্ন
    Web desk

    Related Posts

    ৫ গোলে জিতেও সন্তুষ্ট নন বার্সেলোনা কোচ

    September 7, 2026

    বিপিএল অত্যন্ত জনপ্রিয়, এ ধরনের টুর্নামেন্ট প্রতি বছরই হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

    September 6, 2026

    এবার পাকিস্তানকে গোলবন্যায় ভাসিয়ে বাংলাদেশের বড় জয়

    September 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.