Author: Web desk

আন্তর্জাতিক ডেস্ক : সীমান্তে পুশ-ইনের কারণে শূন্যরেখায় অবস্থানরত মানুষের মানবাধিকার ও মর্যাদা রক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে গঠনমূলক আলোচনা অপরিহার্য বলে মনে করে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিবের পক্ষে অবস্থানের কথা জানিয়েছেন মুখপাত্র স্টিফেন ডুজারিক। বৃহস্পতিবার (১৮ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই আলোচনার আহ্বান জানান। এদিন সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়, সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত নারী ও শিশুরা মানবেতর জীবনযাপন করছেন। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের অবস্থান কী? জবাবে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, সীমান্তে অবস্থানরত মানুষের মানবাধিকার ও মর্যাদা রক্ষায় ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা প্রয়োজন। এ বিষয়ে উভয় পক্ষকে সংলাপের মাধ্যমে সমাধানের পথ খুঁজে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলায় দিন দিন প্রাণহানির সংখ্যা বাড়ছে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৩৯১২ জন মারা গেছেন। এছাড়াও ইসরায়েলি হামলায় ১১ হাজার ৮৭৩ জন আহত এবং ১০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের সর্বশেষ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। নিহতদের মধ্যে শত শত শিশু, নারী এবং স্বাস্থ্যকর্মী রয়েছেন। এদিকে, সব ফ্রন্টে যুদ্ধ অবসানের লক্ষ্যে আগামীকাল শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। তবে তা সত্ত্বেও ইসরায়েলি বিমান হামলা এবং কামান থেকে দক্ষিণ লেবাননের শহরগুলোকে লক্ষ্য করে হামলা চালানো…

Read More

ডেস্ক নিউজ : ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জলবায়ু অভিযোজন খাতে ৩৮ হাজার ৯০৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বাংলাদেশ। এই বরাদ্দ মোট জলবায়ু-সংক্রান্ত ব্যয়ের ৭৫.২ শতাংশ। বাংলাদেশ জলবায়ু বাজেট প্রতিবেদন ২০২৬-২৭- এ তথ্য উঠে এসেছে। এ বরাদ্দের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা এবং বন্যা ব্যবস্থাপনা, পানি সম্পদ উন্নয়ন, উপকূলীয় সুরক্ষা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু-সহনশীল কৃষি ও জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বিনিয়োগের ওপর সরকারের বিশেষ গুরুত্ব প্রতিফলিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, জলবায়ু-সংশ্লিষ্ট ব্যয়ের সবচেয়ে বড় অংশই অভিযোজন খাতে যাচ্ছে। এর মাধ্যমে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পাশাপাশি জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের অগ্রাধিকার স্পষ্ট হয়েছে। অভিযোজন খাতের ব্যয়ের একটি…

Read More

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় থাকা দক্ষিণ আফ্রিকা শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। ফলে দুই দলই এক পয়েন্ট করে পেলেও নকআউট পর্বে ওঠার সম্ভাবনা এখনও বেঁচে রয়েছে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চেক প্রজাতন্ত্র। এরই ধারাবাহিকতায় ষষ্ঠ মিনিটে ১৮ গজ দূর থেকে নিচু শটে গোল করে দলকে এগিয়ে দেন মাইকেল সাদিলেক। এটি এবারের বিশ্বকাপের অন্যতম দ্রুততম গোল। প্রথমার্ধে দক্ষিণ আফ্রিকা সমতায় ফেরার কয়েকটি সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। বিরতির পর চেক প্রজাতন্ত্র ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি করলেও দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগ ও গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস তা ঠেকিয়ে দেন। শেষ পর্যন্ত…

Read More

ডেস্ক নিউজ : ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক পাঁচবারের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদ আর নেই। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। হারুন-অর-রশিদ বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এবং শেষ সময়ে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তার ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, অ্যাডভোকেট…

Read More

বিনোদন ডেস্ক : মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। বৃহস্পতিবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভক্তদের এ দুঃসংবাদ দিলেন তিনি। পোস্টে জোভান লিখেন, কিছুদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভে আমি বাইক এক্সিডেন্ট করি। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। দুর্ঘটনার অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, রাস্তায় আমরা অনেক সময় ভাবি, আরেকটু স্পিডে গেলে কী হবে? বা আমি তো ভালোই চালাই। কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে, কার সঙ্গে ঘটবে-তা কেউ জানে না। কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবন বদলে দিতে পারে। বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করার পরামর্শ দিয়ে অভিনেতা…

Read More

ক্রীড়া ডেস্ক : অতিরিক্ত গরম ও বৃষ্টির কারণে ম্যাচ আয়োজনের জটিলতা কমাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আগেভাগে শুরু করার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সংস্থার সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছেন, ২০২৭ মৌসুম থেকে টুর্নামেন্টের সময়সূচিতে বড় পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় রয়েছে। বর্তমানে সাধারণত মার্চের শেষ সপ্তাহে আইপিএল শুরু হয়ে মে মাসের শেষ দিকে শেষ হয়। তবে নতুন পরিকল্পনায় ১০ মার্চ থেকে ১৫ মে’র মধ্যে টুর্নামেন্ট শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে, যাতে শেষ পর্যায়ের ম্যাচগুলোতে বৃষ্টি বা প্রাক-বর্ষার প্রভাব না পড়ে। এর আগে ২০২৪ সালে ২০২৭ পর্যন্ত আইপিএলের জন্য উইন্ডো নির্ধারণ করা হয়েছিল, যেখানে আসরটি ১৪ মার্চ থেকে ৩০ মে…

Read More

ক্রীড়া ডেস্ক : ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারকে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করছেন চিকিৎসকরা। ডান পায়ের কাফে গ্রেড-২ চোটে পড়া এই ফুটবলার ধীরে ধীরে সেরে উঠলেও ম্যাচে ফেরার জন্য এখনও প্রয়োজন সময়। দলের চিকিৎসক রদ্রিগো লাসমার আগেই জানিয়েছিলেন, এমন চোট থেকে সেরে উঠতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। সেই সময়সীমা মেনেই এগোচ্ছেন নেইমার। ইতোমধ্যে তিনি হালকা অনুশীলনে ফিরেছেন এবং ধাপে ধাপে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি ফিটনেসের প্রাথমিক ধাপে আছেন, যেখানে হালকা দৌড়, স্প্রিন্ট ও বলের সঙ্গে সীমিত অনুশীলন করছেন। চিকিৎসাবিজ্ঞানের নিয়ম অনুযায়ী, পুরোপুরি ম্যাচ ফিট হতে হলে তাকে আরও কয়েকটি ধাপ…

Read More

ডেস্ক নিউজ : সংসদ সদস্যদের জন্য বরাদ্দ দেওয়া আবাসিক ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন ও জানালার পর্দা সরবরাহের দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমান। বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। মিজানুর রহমান বলেন, ‘আমরা বাজেটের ওপর কথা বলছি। সম্পূরক বাজেটও এই মহান জাতীয় সংসদে পাস হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যরা অনেক টাকার সম্পূরক বাজেটও পাস করেছে। কিন্তু এ সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটগুলোতে, থাকার জন্য যেটা দেওয়া হয়েছে, তার জানালা–দরজার পর্দাটি এখনো পর্যন্ত ঝোলানো হয়নি।’ স্পিকারের উদ্দেশে মিজানুর রহমান বলেন, ‘সুতরাং জোর দাবি জানাচ্ছি,…

Read More

ডেস্ক নিউজ : ‘আই হ্যাভ অ্য প্লান’ নিয়ে এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, ‘বর্তমান কৃষি-বান্ধব সরকারের মূল লক্ষ্যে হল— একটি আত্মনির্ভর, জলবায়ু-সহিষ্ণু, প্রযুক্তি নির্ভর ও কৃষক-কেন্দ্রিক আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা। যেখানে উৎপাদন ও বিপণন হবে সম্পূর্ণ তথ্য চালিত, আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা এবং কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকা শক্তি।’ বুধবার (১৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের নবম দিনের প্রশ্নোত্তর পর্বে ‘আই হ্যাভ অ্য প্লান’ শীর্ষক এক লিখিত প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এদিন তার উত্তর সংসদের টেবিলে উত্থাপন করা হয়। বিকেল ৩টায় শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন…

Read More