Author: Web desk
ক্রীড়া ডেস্ক : ব্যাটিং ব্যর্থতায় ২৫ রানের লজ্জাজনক হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন নুরুল হাসান সোহান। একমাত্র টেস্টে উড়িয়ে দেয়ার পর এবার ওয়ানডের প্রথম ম্যাচেও টাইগারদের লজ্জায় ফেলল জিম্বাবুয়ে। ১৪২ রান তাড়া করতে নেমে লক্ষে পৌঁছাতে পারেনি টাইগাররা।হারারেতে আজ সোমবার শুরুতে ব্যাট করতে নেমে নাহিদ রানার তোপে কেবল ১৪১ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ৩৩.১ ওভারে ১১৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জিম্বাবুয়ের দেওয়া রান তাড়া করতে নেমে দলীয় ১৭ রানে প্রথম ৩ উইকেট হারায় বাংলাদেশ। বাজে শুরুর পর তাওহীদ হৃদয় এবং নুরুল হাসান সোহানের ৪৯ রানের জুটিতে আবারও চালকের আসনে বসে…
বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করে পরাজিত হয়েছেন চিত্রনায়িকা পলি। অভিযোগ তোলেন নির্বাচনে তাকে হারানোর জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে এবং পুরো নির্বাচনী প্রক্রিয়ায় অর্থের প্রভাব ছিল স্পষ্ট। গত শুক্রবার অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে শিবা শানু-জয় চৌধুরী প্যানেল থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পলি। এ পদে বিজয়ী হয়েছেন পারভেজ চৌধুরী আবির। তিনি পেয়েছেন ২৭২ ভোট, আর পলি পেয়েছেন ১৪৪ ভোট। নির্বাচনের ফল ঘোষণার পর গুলশানে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে পলি বলেন, ‘আমাকে হারানোর জন্য লাখ লাখ টাকা খরচ করা হয়েছে। আমি শুরু থেকেই বলে আসছি, প্রকৃত শিল্পীরা কখনো…
ডেস্ক নিউজ : মিয়ানমার সীমান্তে চলমান অস্থিরতা ও উত্তেজনার প্রেক্ষিতে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন। মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের ফলে সীমান্তের এপারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের মধ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি তৈরি হওয়ার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্তে নজরদারি ইতিমধ্যে বৃদ্ধি করা হয়েছে। সম্প্রতি আরাকান আর্মি প্রধান আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন বলে বিভিন্ন মহলে গুঞ্জন শোনা…
ডেস্ক নিউজ : নারায়গঞ্জের আড়াইহাজারে এক বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জরুরি বিভাগ ছাড়া হাসপাতালের সব ধরনের চিকিৎসা সেবা সাময়িকভাবে বন্ধ রাখেন। পরে প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করলে পুনরায় চিকিৎসা সেবা স্বাভাবিক হয়। রোববার (৫ জুলাই) সকালে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার চিকিৎসককে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়। ঘটনার অভিযুক্ত বিল্লাল হোসেন আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার ছোট ভাই। হাসপাতাল সূত্রে জানা যায়, চামুরকান্দি এলাকার ফিরোজা বেগম পেটব্যথার চিকিৎসা নিতে জরুরি বিভাগে আসেন। দায়িত্বরত…
আন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসে চীনের উপকূল এবং প্রশান্ত মহাসাগরের অনির্দিষ্ট কিছু এলাকায় বার্ষিক যৌথ মহড়া চালাবে চীন ও রাশিয়া।রবিবার(৫ জুলাই) চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিংদাওয়ের প্রধান বন্দরের কাছে যৌথ মহড়ার পর প্রশান্ত মহাসাগরের অনির্দিষ্ট কিছু এলাকায় যৌথ সামুদ্রিক টহল চালানো হবে। অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় সোমবার(৫ জুলাই) থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় এই মহড়ায় অংশ নিতে রাশিয়ার প্যাসিফিক ফ্লিট বা প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি ক্রুজার, একটি করভেট, একটি ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন এবং একটি উদ্ধারকারী জাহাজ কিংদাওতে এসে পৌঁছেছে। চীনের নর্দার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, তাদের পক্ষ থেকে অংশগ্রহণকারী বাহিনীর মধ্যে রয়েছে দুটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট, একটি সাবমেরিন, একটি…
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটির শেষ দিকে নিউইয়র্ক সিটির কোনি আইল্যান্ড এলাকায় বন্দুকধারীর গুলিতে চার শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৪ জুলাই) রাতে ব্রুকলিনে এ ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের তথ্য অনুযায়ী, শনিবার রাত ১০টা ৩৭ মিনিটের দিকে ব্রুকলিনের ওয়েস্ট ৩১তম স্ট্রিট এলাকায় গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউইয়র্ক পুলিশ। সেখানে পৌঁছে তারা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায় এবং এলাকা ঘিরে তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং চারজন শিশু রয়েছে। আহত শিশুদের বয়স যথাক্রমে ১৪, ১২, ৭ ও ৬ বছর। কর্তৃপক্ষের ভাষ্য, আহতদের মধ্যে সাতজনের শারীরিক অবস্থা…
ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের শেষ ষোলোতে ইংল্যান্ড ও মেক্সিকোর হাইভোল্টেজ ম্যাচ ঘিরে বড় ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। সমর্থকদের ম্যাচ উপভোগের সুযোগ বাড়াতে ইংল্যান্ড ও ওয়েলসের পাবগুলোকে ভোর ৫টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের এই ম্যাচে ইংল্যান্ড সময় রাত ১টায় মুখোমুখি হবে মেক্সিকোর। সময়ের পার্থক্যের কারণে যুক্তরাজ্যের দর্শকদের জন্য ম্যাচটি মধ্যরাতের পর অনুষ্ঠিত হওয়ায় এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, বিশ্বকাপ উপলক্ষে সমর্থকদের আনন্দ উদযাপন নির্বিঘ্ন রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন,‘ফুটবল হয়তো ঘরে ফিরছে, কিন্তু আমরা নিশ্চিত করছি সমর্থকদের বাড়ি ফিরতে তাড়াহুড়ো করতে হবে না। শেষ বাঁশি পর্যন্ত পাব…
ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের শেষ ষোলোর সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটিতে বাংলাদেশ সময় আজ রাত ২টায় নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার পাশাপাশি সেলেসাওদের সামনে থাকছে আরও একটি বড় লক্ষ্য—ইতিহাসে প্রথমবারের মতো নরওয়েকে হারানো। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে দুই দল। সেখানে দুটি ম্যাচ জিতেছে নরওয়ে, বাকি দুটি ড্র হয়েছে। অর্থাৎ, বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল ব্রাজিল এখনও পর্যন্ত নরওয়ের বিপক্ষে জয়ের দেখা পায়নি। ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে নরওয়ের ২-১ গোলের জয় এখনও দুই দলের লড়াইয়ের সবচেয়ে স্মরণীয় অধ্যায়। তবে অতীতের পরিসংখ্যান ভুলে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল। ১৯৯০ সালের পর প্রতিটি…
বিনোদন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এরই মধ্যে তার ফেসবুক অ্যাকাউন্ট আর দেখা যাচ্ছে না। শাওনের ঘনিষ্ঠজন ও লেখক তামান্না সেতুর দাবি, বিপুলসংখ্যক রিপোর্টের কারণে ফেসবুক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি সাসপেন্ড করেছে। রোববার (৫ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দাবি করেন লেখক তামান্না সেতু। পোস্টে তিনি লেখেন, বন্ধু মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্টটি বিপুলসংখ্যক রিপোর্টের কারণে ফেসবুক থেকে সাসপেন্ড করা হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, যে পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছিল, সেটি শাওন নিজে মুছে দেননি। তামান্না সেতু আরও জানান, এ তথ্য তাকে…
ডেস্ক নিউজ : দেশের বেশ কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, রাজশাহী, বগুড়া, পাবনা, কুষ্টিয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর…