Author: Web desk
ডেস্ক নিউজ : সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ার আগে কোনো কর্মকর্তা বা কর্মচারী স্বেচ্ছায় পদত্যাগ করলে তিনি পেনশন সুবিধার অধিকারী হবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা আপিল মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গত ৯ জুলাই ২৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। বিচারপতি ফারাহ মাহবুব রায়টি লিখেছেন। এর আগে গত ১১ মার্চ বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক এবং বিচারপতি ফারাহ মাহবুবের সমন্বয়ে গঠিত আপিল বিভাগ এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক। তাদের সঙ্গে…
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন করে তীব্র লড়াই শুরু হয়েছে। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় এক রাতেই অন্তত ৯ জন নিহত হয়েছেন। চার বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ থামাতে মিত্র দেশগুলো প্যারিসে আলোচনায় বসছে। ঠিক তার আগের দিনই ঘটল এই ভয়াবহ হামলা। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধে মনোযোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে ইউক্রেন যুদ্ধ থামানোর কূটনৈতিক চেষ্টা কিছুটা থমকে গেছে। এই সুযোগে জুলাই মাস থেকে রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে মস্কো। এতে অনেকেই প্রাণ হারিয়েছেন। রবিবার ইউক্রেনের কর্মকর্তারা জানান, রাতে ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে চারজন নিহত হন। এর মধ্যে দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের…
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে এক বিস্ফোরক ‘টার্গেট’ বা লক্ষ্যবস্তুর তালিকা প্রকাশ করেছে দেশটির একটি প্রভাবশালী গণমাধ্যম। এই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ইউরোপের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতার ছবি ও নাম প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। তেহরানের শাসনব্যবস্থার অত্যন্ত ঘনিষ্ঠ এবং রক্ষণশীল ও উসকানিমূলক সুরের জন্য পরিচিত ‘হামশাহরি’ নামের গণমাধ্যমটির অনলাইন সংস্করণে শনিবার গভীর রাতে এই লক্ষ্যবস্তুদের তালিকা (ইনফোগ্রাফিক) প্রকাশ করা হয়। এর ঠিক আগেই ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও তার বাবার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। শনিবার এক আনুষ্ঠানিক…
ডেস্ক নিউজ : টানা বৃষ্টিতে কক্সবাজারে বন্যা পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌছেছে। বর্ষণ অব্যাহত থাকায় বন্যাদুর্গত এলাকাগুলোতে দুর্ভোগ বাড়ছে। এই পরিস্থিতিতে বন্যা ও পাহাড়ধসের পৃথক ঘটনায় কক্সবাজারে মোট ২৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে প্রশাসন। রোববার (১২ জুলাই) কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান এই তথ্য নিশ্চিত করেন। স্থানীয়রা জানান, শনিবার (১১ জুলাই) দিনে কিছুটা কমেছিল বৃষ্টি। বৃষ্টি কমায় বন্যার পানিও কিছুটা নেমে গিয়েছিল। কিন্তু শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয়। এতে বন্যাকবলিত এলাকাগুলোতে আবারও পানি বাড়তে শুরু করেছে। দুর্গত মানুষগুলো খাবার এবং পানীয় জলের সংকটে পড়েছে। একই সঙ্গে ঝুঁকিও বেড়েছে পাহাড়ধসের। ঝুঁকিতে থাকা লোকজনকে নিরাপদে…
ক্রীড়া ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপে ইতিহাস গড়েছে চার পরাশক্তি। ১৯৯৪ সালে ফিফা র্যাঙ্কিং চালুর পর এই প্রথম র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে। সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। এর আগে স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ডও শেষ চারের টিকিট কেটে নেয়। গত ১১ জুন প্রকাশিত ফিফার সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী, সেমিফাইনালে ওঠা চার দলের অবস্থান হলো— স্পেন এক নম্বরে, আর্জেন্টিনা দুই নম্বরে, ফ্রান্স তিন নম্বরে এবং ইংল্যান্ড চার নম্বরে। এবারের বিশ্বকাপে ফিফার নতুন ড্র পদ্ধতিও এই অনন্য কীর্তিতে ভূমিকা রেখেছে। টুর্নামেন্টের ড্রয়ের সময় র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলকে চারটি আলাদা কোয়াড্রান্টে রাখা হয়েছিল, যাতে সেমিফাইনালের আগে…
ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের সেমিফাইনালে আগামী ১৬ জুলাই আটলান্টায় মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ২০০২ সালের পর বিশ্বকাপে আবার দেখা হলেও নকআউট পর্বে দুই দলের লড়াই ফিরছে প্রায় চার দশক পর। ফলে ম্যাচের আগে নতুন করে আলোচনায় উঠে এসেছে ১৯৮৬ সালের সেই ঐতিহাসিক কোয়ার্টার ফাইনাল, যেখানে ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত মুহূর্ত হয়ে আছে। বিশ্বকাপে সবশেষ ২০০২ সালের গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে ডেভিড বেকহ্যামের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে জয় পায় ইংলিশরা। এরপর কেটে গেছে ২৪ বছর, বিশ্বকাপে আর মুখোমুখি হয়নি দুই দল। অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে। আগামী ১৬ জুলাই আটলান্টায়…
বিনোদন ডেস্ক : দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জয় করেছেন সামানজার সাঈদ। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে আয়োজিত জমকালো গ্র্যান্ড ফিনালেতে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। এই জয়ের মাধ্যমে আগামী আগস্টে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার টিকিট পেলেন তিনি। ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’ (এএমটিসি) পরিচালিত এবারের আসরে বিচারকদের চূড়ান্ত রায়ে সেরা সুন্দরীর মুকুট ওঠে সামানজার সাঈদের মাথায়। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপের খেতাব অর্জন করেছেন লাবিবা মনজুর। আয়োজকরা জানান, শুধু বাহ্যিক সৌন্দর্য নয়; বুদ্ধিমত্তা, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সামাজিক দায়বদ্ধতার নিরিখেই সেরাদের নির্বাচন…
ডেস্ক নিউজ : দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা বাস্তবায়নে ঝালকাঠি, পিরোজপুর ও খুলনা জেলার চারটি গুরুত্বপূর্ণ প্রস্তাবিত সেতুর স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ। আজ শনিবার (১১ জুলাই) তিনি সংশ্লিষ্ট এলাকার মাননীয় সংসদ সদস্যদের প্রস্তাবিত স্থানসমূহ পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে সেতু সচিব ঝালকাঠি জেলার সুগন্ধা নদীর উপর প্রস্তাবিনলছিটি-ষাট পাকিয়া সেতু, পিরোজপুর জেলার সন্ধ্যা নদীর উপর ইন্দেরহাট-স্বরূপকাঠি নামক স্থানে প্রস্তাবিত নেছারাবাদ সেতু ও আমড়াঝুড়ি-আশোয়া সেতু, এবং খুলনা জেলার ভৈরব নদীর উপর জেলখানা ঘাট-সেনের বাজার সেতুর সম্ভাব্য স্থানগুলো ঘুরে দেখেন। পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন…
আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে টোল আরোপের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। টোল বাধ্যতামূলক নাকি স্বেচ্ছাধীন হবে, আন্তর্জাতিক সমুদ্র আইন কী বলে এবং প্রণালিটির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে—এসব প্রশ্নে ইরান, যুক্তরাষ্ট্র, ইউরোপ, ওমানসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে স্পষ্ট মতপার্থক্য দেখা যাচ্ছে। তবে ইউরোপের দেশগুলো ‘নেভিগেশন ফি’ অর্থাৎ জাহাজ চলাচলে পরিষেবার বিনিময়ে ‘ফি’ দেওয়ার একটি প্রস্তাব বিবেচনা করছে। ইরান বলছে, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোকে নির্দিষ্ট ‘ফি’ দিতে হবে। তবে যুক্তরাষ্ট্রের দাবি, ইরানকে অবিলম্বে এই প্রণালি উন্মুক্ত করে দিতে হবে। সেই সঙ্গে প্রতিশ্রুতি দিতে হবে, এই পথে চলাচলকারী কোনো জাহাজে তারা…
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার উপকণ্ঠ দমদমে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো বাঁকড়া মসজিদ। আজ শনিবার থেকেই এ মসজিদে নামাজ পড়া বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, আজ শনিবার দমদম বিমানবন্দর এলাকায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সৌরভ শিকদার। তিনি স্থানীয়দের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেন। নামাজ পড়তে আসা বেশিরভাগ মানুষই এই পদক্ষেপে রাজি হয়েছেন বলে দাবি করেছেন তিনি। বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টিও এক্ষেত্রে ভাবা হচ্ছে। শুধু তাই নয়, এই বিষয়ে যাতে কোনোরকম প্ররোচনা না দেওয়া হয়, সেই অনুরোধ জানিয়েছেন বিধায়ক সৌরভ। দীর্ঘদিন ধরে বাঁকড়া মসজিদ স্থানান্তর নিয়ে…