Author: misu
ডেস্ক নিউজঃ দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫২ জনে। রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে অনুযায়ী, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টার মধ্যে এই চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫৬০ শিশু এবং পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে মৃত্যু হয়েছে ৯২ শিশুর। ফলে মোট মৃত্যুর সংখ্যা ৬৫২ জনে…
ডেস্ক নিউজঃ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। পুলিশ সদর দফতরের একজন ঊধ্বর্তন কর্মকর্তা আজ রবিবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এরপর বিকালে সংসদ অধিবেশনের শুরুতেই ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে বেনজীরের গ্রেফতারের বিষয়টি জাতীয় সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর আহমেদকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দেয় আদালত। ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন। এরপর বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড…
বিশেষ প্রতিবেদকঃ সম্প্রতি ১৫/১৬ টি অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকায় প্রকাশিত “বিআইডব্লিউটিএ ঘিরে দুর্নীতির অভিযোগ: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও কর্মকর্তা সিন্ডিকেটের নাম, আলোচনায় এ কে এম আরিফ উদ্দিন” শীর্ষক প্রতিবেদনে পরিচালক (বন্দর ও পরিবহন) এ কে এম আরিফ উদ্দিনকে কেন্দ্র করে যে তথ্য ও অভিযোগ উপস্থাপন করা হয়েছে, তার বিষয়ে নিম্নোক্ত গঠনমূলক প্রতিবাদ জানানো হচ্ছে। প্রথমত, প্রতিবেদনে দুদকের অনুসন্ধানসংক্রান্ত নথি ও অভিযোগপত্রের উল্লেখ থাকলেও কোথাও কোনো তদন্তে এ কে এম আরিফ উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে বা কোনো আদালত তাকে দোষী সাব্যস্ত করেছেন—এমন তথ্য উপস্থাপন করা হয়নি। দুদকের অনুসন্ধান বা তথ্য চাওয়ার প্রক্রিয়াকে কোনো ব্যক্তির অপরাধের প্রমাণ হিসেবে…
বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘আলফা’-এর নতুন পোস্টার প্রকাশ পেতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। অ্যাকশনধর্মী ও টানটান উত্তেজনায় ভরপুর টিজার প্রকাশের পর শুক্রবার সিনেমাটির অফিশিয়াল পোস্টারটি সামনে আনেন নির্মাতারা। তবে পোস্টারটি প্রকাশ্যে আসার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একটি বড় অংশ অভিযোগ তুলেছেন যে, হলিউডের বিখ্যাত সায়েন্স ফিকশন সিনেমা ‘ডিউন’-এর পোস্টার হুবহু নকল করে এটি তৈরি করা হয়েছে। যশ রাজ ফিল্মসের (ওয়াইআরএফ) স্পাই ইউনিভার্সের এই নতুন পোস্টারটিতে আলিয়া ভাট, শর্বরী বাগ, ববি দেওল এবং অনিল কাপুরকে অত্যন্ত রুক্ষ এবং বিধ্বংসী লুকে দেখা গেছে। পুরো পোস্টারটিতে মরুভূমির আবহ এবং ধূসর-বাদামি রঙের (সেপিয়া টোন) একটি বিশেষ মিশ্রণ ব্যবহার করা…
ক্রীড়া ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে খুলশী থানায় নিয়ে গিয়েও হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ নাঈমের। এ ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শকসহ (এসআই) তিনজনকে নগরের খুলশী থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ক্রিকেটার নাঈম হাসান রাতে সাংবাদিকদের জানান, ঢাকায় প্রিমিয়ার লিগের খেলা শেষ করে শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটের ফ্লাইটে চট্টগ্রাম আসার কথা ছিল তার। তবে বিলম্ব হওয়ায় রাত ১০টা ২০ মিনিটে তিনি চট্টগ্রাম পৌঁছান। এরপর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অটোরিকশা…
ডেস্ক নিউজঃ দেশে অস্থিতিশীলতা ও অশান্তি তৈরি করতে বিরোধী দল প্রস্তাবিত বাজেটের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তাদের (বিরোধী দল) লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়; তাদের উদ্দেশ্য একটাই, দেশের মধ্যে একটি অস্থিতিশীতা-অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। শনিবার কক্সবাজার সদর উপজেলার পিএমখালী পাতলীখাল আনুষ্ঠানিক পুনঃখনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘খবরের কাগজগুলোতে দেখলাম, আলহামদুলিল্লাহ, এইবার বাজেটের পরে এখন পর্যন্ত কোন জিনিসের দাম বৃদ্ধি পায়নি। কারণ চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে তার ওপর যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার…
ডেস্ক নিউজঃ কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুর ২টায় পিএমখালি ইউনিয়নের পাতলী খাল পুনঃখননের কার্যক্রম শেষ করে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তাঁরা পার্কের ভেতরের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখেন। এ সময় প্রধানমন্ত্রী খুবই উচ্ছ্বাসিত ছিলেন। এর আগে তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে খাল খনন কর্মসূচির স্থলে যান। পাশের আসনে বসান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। এরপর সেখান থেকে আবারও নিজে গাড়ি চালিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে যান তারেক রহমান। এ সময় পুরো রাস্তাজুড়ে হাজার হাজার স্থানীয় সাধারণ জনগণ এবং দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে…
ডেস্ক নিউজঃ পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এ পর্যন্ত ৫৪ হাজার ৩২৩ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। শনিবার (১৩ জুন) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিন অনুযায়ী, তিনটি এয়ারলাইন্সের মাধ্যমে মোট ১২৭টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। বাংলাদেশ সময় ১৩ জুন রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত ১২৭টি ফিরতি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৮টি, সৌদিয়া এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট। হজ অফিস সূত্র জানা যায়, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ হাজার ১০ জন হজ পালন করেছেন। এদিকে চলতি হজ মৌসুমে সৌদি আরবে এখন…
ডেস্ক নিউজঃ আগামী বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোর কারণে বিরোধী দলের পছন্দ হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) কক্সবাজার সদরের পিএমখালীর পাতলী খাল পুনঃ খনন উদ্বোধন শেষে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সদর বিএনপির আহবায়ক সুবেদার মেজর আবদুল মাবুদের সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন জিকুর সঞ্চালনায় পথসভা তারেক রহমান বলেন, বিরোধী দলের অযৌক্তিক বিরোধিতায় আমরা কান দিচ্ছি না। সাধারণ জনগণের স্বার্থরক্ষা, প্রত্যান্ত অঞ্চলের সকল জমিকে আবাদ যোগ্য করে দেশের খাদ্য উৎপাদন বাড়িয়ে স্বাবলম্বী হওয়া নিশ্চিত করা আমাদের সরকারের প্রধান লক্ষ্য। বিএনপি আমজনতার দল- সাধারণ মানুষের উন্নয়নে কাজ করতে বিশ্বাসী…
ডেস্ক নিউজঃ ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সারাদেশে আজ থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট, বিপণিবিতান ও শপিংমল খোলা খাকবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বৃহস্পতিবার (১১ জুন) বেলা দুইটার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দোকান মালিক সমিতি এ তথ্য নিশ্চিত করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে। জানা যায়, আজ দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ মোবাইল ফোনে দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনের সঙ্গে কথা বলেন। এ সময় মন্ত্রী আজ থেকে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার বিষয়টি জানিয়েছেন।…