Author: misu
ডেস্ক নিউজঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি। আরেক বাংলাদেশি নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। লিমনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনার ব্যাপারে সরকার তৎপর রয়েছে।’ তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় কোন গাফিলতি করেনি। প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে আসা। সব রকমের সহযোগিতা করা হবে। হত্যার সুষ্ঠু তদন্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হচ্ছে।’ এদিকে, ৬…
আন্তর্জাতিক ডেস্কঃ আটলান্টিক মহাসাগরের একটি প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে বিরল এক ভাইরাস। এই ঘটনায় তৈরি হয়েছে আতঙ্ক। বিরল হান্টাভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আরও কয়েকজন যাত্রীর মধ্যে সংক্রমণের আশঙ্কা থাকায় পুরো ঘটনাটি ঘিরে তদন্ত শুরু হয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সমন্বয় জোরদার করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। জানা গেছে, নিহতদের মধ্যে অন্তত একজনের শরীরে হান্টাভাইরাস শনাক্ত হয়েছে। এটি ইঁদুরজাতীয় প্রাণীর মাধ্যমে মানুষের শরীরে সংক্রমিত হওয়া একটি বিরল রোগ। স্বাস্থ্য কর্তৃপক্ষ এখন এমভি হন্ডিয়াস নামের ওই প্রমোদতরীতে সম্ভাব্য এই ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে তদন্ত করছে। প্রমোদতরীটি আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে…
ডেস্ক নিউজঃ পবিত্র ঈদুল আজহায় এবার কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। তারা বলেছে, এ বছর কোরবানির চাহিদা থাকবে এক কোটির একটু বেশি। সে হিসেব চাহিদার চেয়ে বেশি কোরবানিযোগ্য গবাদিপশু আছে। আজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে আসন্ন ঈদুল আজহা উদযাপন উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির পশুর অবাধ চলাচল ও পরিবহন নিশ্চিতকল্পে আন্তঃমন্ত্রণালয় সভায় এ তথ্য জানানো হয়। পরে সংবাদ সম্মেলনে কোরবানিযোগ্য গবাদিপশুর তথ্যসহ তুলে ধরেন মন্ত্রী। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীসহ মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন। পশুর সংখ্যা…
বিশেষ প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তর, যা দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের দায়িত্বে রয়েছে, সেই প্রতিষ্ঠানটিকেই ঘিরে এখন নানা আলোচনা-সমালোচনা চলছে। এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খান। সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ সামনে এসেছে, যা নিয়ে দপ্তরের ভেতরে-বাইরে আলোচনা বাড়ছে। দুর্নীতি দমন কমিশনে দায়ের করা একটি অভিযোগপত্রে বলা হয়েছে, বদরুল আলম খান তার সরকারি আয়ের তুলনায় অনেক বেশি সম্পদের মালিক হয়েছেন বলে দাবি করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, ঢাকায় একাধিক ফ্ল্যাট ও প্লট, গ্রামের বাড়িতে বাংলো ও খামার, এমনকি ব্যাংকে উল্লেখযোগ্য অঙ্কের অর্থ রয়েছে তার বা তার পরিবারের নামে। তবে এসব সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। যদিও এসব…
ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেছেন। রোববার (৩ মে) সকাল সাড়ে ১০টায় তিনি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে যোগ দিতে সকাল ১০ টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ সচিবালয়ের নিজ দপ্তর থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে আসেন প্রধানমন্ত্রী। এ সময় রাস্তার দু’ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান। সম্মেলনে রয়েছেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সারাদেশের জেলা প্রশাসকগণ।…
আবহাওয়া ডেস্কঃ দেশের চার বিভাগে আগামীকাল সোমবার দুপুরের মধ্যে অতিভারি বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে বলেও আশঙ্কা করছে সংস্থাটি। ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানায় আবহাওয়া অফিস। এতে বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় আগামীকাল সোমবার দুপুর ১টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। ফলে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।
ডেস্ক নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ শপথ নেবেন। রবিবার (৩ মে) রাত ৯টায় সংসদ ভবনের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) তাদের শপথবাক্য পাঠ করানো হবে। গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত গেজেট অনুযায়ী সংরক্ষিত নারী আসনগুলোয় রাজনৈতিক দল ও জোটের অনুকূলে বণ্টন করা আসনের ভিত্তিতে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র ১ জন নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। বিএনপি…
আবহাওয়া ডেস্কঃ ঢাকাসহ দেশের ১৩ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৪ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়েছে, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। পরিস্থিতি বিবেচনায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো…
ডেস্ক নিউজঃ ‘মন্ত্রীত্ব এতো কঠিন জানলে আমি দায়িত্ব নিতাম না। বাস্তব সত্য, অনেক বড়ো কঠিন কাজ।’—এমন বক্তব্যে দিয়ে আলোচনায় এসেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, ‘আমার সারা জীবনে আমি এক ঘণ্টার জন্য কোনোদিন চাকরি করি নাই। এই ৭৩ বছর বয়সে এখন ঢুকেছি চাকরিতে। সকাল ৭টায় ঘুম থেকে উঠতে হয়, রাত ১১টায় …।’ শনিবার দুপুরে (২ মে) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘সত্যকে চিনে নাও যুক্তির নিরিখে’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের একাংশে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী তার ব্যস্ততার প্রসঙ্গ তুলে ধরে বক্তব্যের এক পর্যায়ে…
ডেস্ক নিউজঃ দীর্ঘ ২২ বছর পর আগামী ১৬ মে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফরে আসছেন। এদিকে তার এই সফরকে ঘিরে জেলায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। শনিবার (২ মে) বিকেলে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে সংসদ সদস্যসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা সম্ভাব্য বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেছেন। এরই মধ্যে প্রস্তুতি সভা, প্রচার কার্যক্রম এবং মাঠপর্যায়ের তৎপরতা জোরদার করা হয়েছে। দলের শীর্ষ নেতার আগমনকে ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফরকালে তারেক রহমান খাল খনন প্রকল্প, ফ্যামিলি কার্ড বিতরণ, বিজ্ঞান ও…