Close Menu
doinikjonogon.news
    What's Hot

    মৃত্যুর আগে শাবনূরকে ঘিরে গুঞ্জনে সালমান শাহ কী বলেছিলেন

    September 6, 2026

    ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

    September 6, 2026

    পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী

    September 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»খেলাধুলা»আর্জেন্টিনার বিশ্বকাপ দলে নেই দিবালা
    খেলাধুলা

    আর্জেন্টিনার বিশ্বকাপ দলে নেই দিবালা

    Web deskBy Web deskMay 11, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রাথমিক দলে সাধারণত চমক খুব একটা থাকে না। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি যে দলটা ঘোষণা করেছেন, তাতে ছোটখাটো চমক আছে বৈকি! ২০২২ বিশ্বকাপজয়ী পাওলো দিবালার জায়গা হয়নি প্রাথমিক তালিকায় থাকা ৫৫ জনের মধ্যেও! আবার কিছুটা অপ্রত্যাশিতভাবেই আছেন বেনফিকার তরুণ উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। ২০২৪ সালের পর থেকে জাতীয় দলে ব্রাত্য থাকা দিবালা বাদ পড়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আদৌ কি আর্জেন্টিনার জার্সিতে আর খেলা হবে তাঁর?

    তালিকার সবচেয়ে আলোচিত নাম ২০ বছর বয়সী উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি—যাঁকে নিয়ে গত কয়েক মাস অনেক বিতর্ক হয়েছে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রকে বর্ণবাদী গালি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। যদিও প্রেস্তিয়ান্নি তা অস্বীকার করেছিলেন, কিন্তু উয়েফা তাঁকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দেয়। গত সপ্তাহে ফিফা সেই নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী কার্যকর করায় বিশ্বকাপের চূড়ান্ত দলে সুযোগ পেলে প্রথম দুই ম্যাচে (আলজেরিয়া ও অস্ট্রিয়া) তিনি খেলতে পারবেন না।

    গত অক্টোবরে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠায় প্রেস্তিয়ান্নির বড় ভূমিকা ছিল। সেটিই হয়তো ভূমিকা রেখেছে স্কালোনির মন জয়ে। আর দলের প্রাণভোমরা লিওনেল মেসি? ইন্টার মায়ামি অধিনায়ক এখনো চূড়ান্তভাবে কিছু না জানালেও ৫৫ জনের এ তালিকায় তাঁর নাম থাকা মানেই আর্জেন্টাইন ভক্তদের মনে আশার প্রদীপ জ্বলে ওঠা।

    স্কালোনির দলে ডাক পেয়েছেন হামবুর্গের ২৭ বছর বয়সী মিডফিল্ডার নিকোলাস কাপুলদো। হেতাফের ডিফেন্ডার জায়েদ রোমেরো ও পারমার স্ট্রাইকার মাতেও পেলেগ্রিনোকেও প্রথমবারের মতো ডেকেছেন স্কালোনি।

    ক্লাব ফুটবলে চেলসির হয়ে খুব একটা ভালো সময় না কাটালেও ডাক পেয়েছেন আলেহান্দ্রো গারনাচো। কিন্তু ২১ বছর বয়সী এই তরুণের গতির ওপর স্কালোনির অগাধ বিশ্বাস। সাইডলাইন দিয়ে ঝড়ের বেগে আক্রমণে ওঠার জন্য গারনাচোই হতে পারেন দলের ‘এক্স ফ্যাক্টর’। চোটের কারণে কেবল বাদ পড়েছেন স্ত্রাসবুরের ফরোয়ার্ড হোয়াকিন পানিচেল্লি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleস্কুলে যাওয়ার কথা বলে একসঙ্গে ৪ ছাত্রী নিখোঁজ
    Next Article লাইফ সাপোর্টে অভিনেতা আতাউর রহমান
    Web desk

    Related Posts

    মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক হচ্ছেন রোমেরো?

    September 5, 2026

    মেসি-রোনালদো কি সত্যিই একই দলে খেলবেন?

    September 5, 2026

    মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার

    September 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.