Close Menu
doinikjonogon.news
    What's Hot

    পিতা মুক্তিযুদ্ধে শহীদ, অথচ জামায়াত এমপি জন্মেছেন ১৯৮১ সালে!

    June 17, 2026

    শ্রীমঙ্গলের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

    June 17, 2026

    দুপুরের মধ্যে ১০ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

    June 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»খেলাধুলা»ফাইনালে পেশোয়ারের আশা পূরণ করতে পেরে খুশি নাহিদ রানা
    খেলাধুলা

    ফাইনালে পেশোয়ারের আশা পূরণ করতে পেরে খুশি নাহিদ রানা

    A984933a@@By A984933a@@May 4, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্ক : শুধু ফাইনালের জন্যই তাঁকে উড়িয়ে নিয়ে গিয়েছিল পেশোয়ার জালমি। যে আশায় তাঁকে নেওয়া হয়েছিল, তার ষোলো আনাই পূরণ করেছেন নাহিদ রানা। পেশোয়ার জালমি পিএসএলে চ্যাম্পিয়ন হয়েছে, বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন নাহিদও। হায়দরাবাদ কিংসম্যানের বিপক্ষে ফাইনালে ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। পেশোয়ারের হয়ে শিরোপা উদ্‌যাপনের পর ভেসেছেন সতীর্থদের প্রশংসা–বন্যায়ও।

    তিন দিনের ওই যাত্রা শেষে আজ সন্ধ্যায় পাকিস্তান থেকে দেশে ফিরেছেন নাহিদ। বিমানবন্দরে ফাইনালের ওই অভিজ্ঞতা নিয়ে এই পেসার বলেছেন, ‘ভালো লাগছে। দলের যে আশাটা ছিল, সেটা পূরণ করতে পেরেছি।’

    এবারই প্রথম দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়েছিলেন নাহিদ। প্রথমবারেই তিনি রীতিমতো বাজিমাত করেছেন। ৫ ম্যাচে ওভারপ্রতি ৫.৪৪ গড়ে রান দিয়ে ৯ উইকেট নিয়েছেন।

    মাঝখানে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন। তাই সবাই এখন এই পেসারের প্রশংসায় পঞ্চমুখ। পিএসএল খেলা নাহিদের পরের চ্যালেঞ্জ পাকিস্তানের বিপক্ষে।

    ৮ মে থেকে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। এই ম্যাচ খেলতে ঢাকায় চলে এসেছেন পাকিস্তানের বেশির ভাগ ক্রিকেটার, আজ তাঁরা অনুশীলনও করেছেন।

    পিএসএল ফাইনালের পর আজ নাহিদের সঙ্গে ঢাকায় এসেছেন পেশোয়ারে তাঁর অধিনায়ক বাবর আজম ও পেসার খুররম শেহজাদ। পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট সিরিজ নিয়ে প্রত্যাশা কী? নাহিদ বলেছেন, ‘টেস্ট ক্রিকেট এবং টি-টোয়েন্টি ক্রিকেট একদমই আলাদা। আমি চেষ্টা করব আমার প্রক্রিয়ার মধ্যে থেকে যে জিনিসটা এত দিন করে এসেছি, ওটাই টেস্টে করে যাওয়ার।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleসান্তোসের অনুশীলনে রবিনহোর ছেলের সঙ্গে নেইমারের হাতাহাতি
    Next Article দাদা-দাদির কবরের পাশে শায়িত হলেন যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমন
    A984933a@@

    Related Posts

    মেসি ৩-০ আলজেরিয়া; আর্জেন্টিনার দারুণ সূচনা

    June 17, 2026

    রেকর্ডটা বাকি ছিল, সেটাও ছুঁয়ে ফেললেন মেসি

    June 17, 2026

    টাইমস স্কয়ারে আর্জেন্টিনা ও আলজেরিয়া সমর্থকদের মারামারি

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.