Close Menu
doinikjonogon.news
    What's Hot

    রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

    June 6, 2026

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রবিবার

    June 6, 2026

    প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ-তুরস্কের

    June 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»জাতীয়»ব্যারাক থেকে বেরিয়ে কলাবাগান থানার এসআই ‘নিখোঁজ’
    জাতীয়

    ব্যারাক থেকে বেরিয়ে কলাবাগান থানার এসআই ‘নিখোঁজ’

    A984933a@@By A984933a@@April 30, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডেস্ক নিউজ : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার এক উপপরিদর্শক (এসআই) ব্যারাক থেকে বেরিয়ে ‘নিখোঁজ’ রয়েছেন। তাঁর নাম রাকিবুল হাসান সরকার (৩২)। গত মঙ্গলবার রাত্রিকালীন ডিউটি করার কথা বলে তিনি থানা ভবনের ব্যারাক থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি।

    যোগাযোগ করা হলে বৃহস্পতিবার কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক  বলেন, এসআই রাকিবুল হাসান মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাত্রিকালীন ডিউটির কথা বলে কলাবাগান থানা ভবনের ব্যারাক থেকে সাদাপোশাকে বের হন। পরে চা খেয়ে আবার ব্যারাকে ঢোকেন। নাইট ডিউটি আছে বলে রাত পৌনে আটটার দিকে আবার সাদাপোশাকে ব্যারাক থেকে বের হন। এরপর আর খোঁজ নেই। তাঁকে গরহাজির (অনুপস্থিত) হিসেবে দেখা হচ্ছে।

    ওসি ফজলে আশিক আরও বলেন, তাঁর সঙ্গে মুঠোফোন ও চার্জার ছিল। পুলিশের পক্ষ থেকে ওই ঘটনায় কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এসআই রাকিবুল হাসানের বিষয়ে দেশের সব থানায় বেতারবার্তা পাঠানো হয়েছে।

    পুলিশের এই কর্মকর্তা বলেন, রাকিবুল হাসানের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে। তাঁর বাবা মাইজ উদ্দিন সরকার। রাকিবুল হাসানের স্ত্রী তাঁদের বাড়িতে থাকেন। ব্যক্তিগত বর্ণনায় জানা গেছে, রাকিবুলের গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি এবং চুল ছোট ও কালো।

    ওসি ফজলে আশিক বলেন, পরিবারের সদস্যরাও এসআই রাকিবুলের কোনো খোঁজ জানেন না বলে জানিয়েছেন। এই ঘটনায় তাঁরা উদ্বিগ্ন।

    কলাবাগান থানা–পুলিশ জানিয়েছে, রাকিবুল কোথায় গেছেন, পরিবারের লোকজন তা বুঝতে পারছেন না। স্ত্রীর সঙ্গে কোনো ঝামেলা ছিল না বলে পরিবার জানিয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি হওয়ায় কাজের চাপ বেশি ছিল বা পারিবারিক কোনো কারণে রাকিবুল হতাশাগ্রস্ত ছিলেন বলে বলে মনে করা হচ্ছে।

    ওসি ফজলে আশিক বলেন, রাকিবুল আগে আয়কর বিভাগে চাকরি করতেন। ওই চাকরি ছেড়ে তিনি সম্প্রতি পুলিশে যোগ দেন। এরপর তিনি পিবিআইতেও দায়িত্ব পালন করেন। এক মাস আগে তিনি কলাবাগান থানায় যোগ দেন। ব্যারাক থেকে বের হওয়ার সময় রাকিবের সঙ্গে সরকারি অস্ত্র ছিল না বলেও নিশ্চিত করেন তিনি।

    পুলিশ কর্মকর্তারা বলেন, ব্যারাক থেকে বের হওয়ার সময় থেকেই এসআই রাকিবুলের মুঠোফোন বন্ধ দেখাচ্ছে। এ অবস্থায় তাঁর অবস্থান জানা যাচ্ছে না।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleবিশ্বজুড়ে সংবাদপত্রের স্বাধীনতা ২৫ বছরের মধ্যে সর্বনিম্নে
    Next Article পশ্চিমবঙ্গের নির্বাচনে কে এগিয়ে
    A984933a@@

    Related Posts

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রবিবার

    June 6, 2026

    প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ-তুরস্কের

    June 6, 2026

    ২৪ ঘণ্টায় ৮টি পুশইন প্রতিহত, সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

    June 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.