Close Menu
doinikjonogon.news
    What's Hot

    চিম্বুলুই সীমান্তে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর

    June 6, 2026

    খরা-বন্যা-সংঘাতে ঘরছাড়া সোমালিয়ার লাখো মানুষ, তীব্র খাদ্যসংকট

    June 6, 2026

    সাফের হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না বাংলাদেশের

    June 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»আন্তর্জাতিক»জনরোষে পদত্যাগ করলেন শ্রীলংকার জ্বালানিমন্ত্রী
    আন্তর্জাতিক

    জনরোষে পদত্যাগ করলেন শ্রীলংকার জ্বালানিমন্ত্রী

    misuBy misuApril 18, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আন্তর্জাতিক ডেস্ক : বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা আমদানি নিয়ে তীব্র জনরোষের মুখে পদত্যাগ করেছেন শ্রীলংকার জ্বালানিমন্ত্রী কুমারা জয়াকোডি। এ ছাড়া এ মন্ত্রণালয়ের সচিব উদয়াঙ্গা হেমাপালাও পদত্যাগ করেছেন।

    ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, শুক্রবার (১৭ এপ্রিল) সকালে দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। শ্রীলংকার প্রেসিডেন্টের গণমাধ্যম দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

    বিবৃতিতে বলা হয়, নিম্নমানের কয়লা আমদানির অভিযোগের তদন্তের পথ সুগম করতে মন্ত্রী পদত্যাগ করেছেন। শ

    জ্বালানিমন্ত্রীর পদত্যাগ নিয়ে শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ বলেন, যথাযথ ক্রয়প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে এবং জ্বালানিমন্ত্রীর সরাসরি সম্পৃক্ততায় কোনো জালিয়াতি বা দুর্নীতি ঘটেনি।

    তিনি বলেন, ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করার লক্ষ্য রয়েছে, যাতে স্বচ্ছতা বাড়ে এবং জনগণের আস্থা জোরদার হয়। জয়াকোডি দুর্নীতির অভিযোগে পদত্যাগ করা প্রথম উচ্চপর্যায়ের মন্ত্রিসভার সদস্য। এর আগে তার বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব আনা হলেও তা পাস হয়নি।

    এদিকে, প্রেসিডেন্ট দিসানায়েক ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য হওয়া সব কয়লা আমদানির পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি এর আগে স্বীকার করেছিলেন, নিম্নমানের কয়লা সরবরাহ রাষ্ট্রায়ত্ত লাকভিজয়া বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলেছে।

    একটি নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ৪০ শতাংশ পূরণ করতে এই বিদ্যুৎকেন্দ্রে বছরে প্রায় ২২ লাখ ৫০ হাজার মেট্রিক টন কয়লা প্রয়োজন হয়। উৎপাদন কমে যাওয়ায় ঘাটতি পূরণে গত মাসে জরুরি ভিত্তিতে ৩ লাখ মেট্রিক টন কয়লা আমদানি করা হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Article৮ জেলায় হতে পারে ঝড়
    Next Article প্রধানমন্ত্রী দেশের সেবা করতেই সরকার পরিচালনার দায়িত্বে এসেছেন: আতিকুর রহমান রুমন
    misu
    • Website

    Related Posts

    খরা-বন্যা-সংঘাতে ঘরছাড়া সোমালিয়ার লাখো মানুষ, তীব্র খাদ্যসংকট

    June 6, 2026

    ইসরায়েলি কড়াকড়ি উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে ৬৫ হাজার মুসল্লি

    June 5, 2026

    এবার মমতার কাছ থেকে সরে গেলেন মুসলিম বিধায়করাও

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.