Close Menu
doinikjonogon.news
    What's Hot

    সরাসরি ইরানের পাশে দাঁড়ালো চীন

    March 14, 2026

    দেশজুড়ে খাল খনন কর্মসূচি শুরু ১৬ মার্চ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    March 14, 2026

    ব্যাটিং ধসে ১১৪ রানেই থামল বাংলাদেশ, সমতায় ফিরল পাকিস্তান

    March 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»জাতীয়»দেশব্যাপী একযোগে দুই দিন সারপ্রাইজ অভিযান
    জাতীয়

    দেশব্যাপী একযোগে দুই দিন সারপ্রাইজ অভিযান

    misuBy misuFebruary 7, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডেস্ক নিউজঃ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামীকাল রোববার থেকে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন শুরু হবে। আগামী মঙ্গলবারের মধ্যে সকল বাহিনী সদস্যরা জেলা ও উপজেলায় পৌঁছে যাবে।

    পুলিশ সদর দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো সহিংস ঘটনা কঠোর হস্তে দমন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী স্ব স্ব বাহিনীর সদস্যরা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন বলে তিনি জানান।

    উল্লেখ্য, গত ১৯ জুলাই থেকে সেনাবাহিনী সারা দেশে মোতায়েন রয়েছে। অস্ত্র উদ্ধার, চিহ্নিত ও তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার এবং সহিংস ঘটনা রোধে তারা কার্যক্রম চালিয়ে আসছে। নির্বাচনকালীন কেন্দ্রে সহিংস ঘটনা, দখলসহ যে কোনো ধরনের আইনবিরোধী কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে। সকল বাহিনীর প্রধানগণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য স্বস্ব বাহিনীকে নির্দেশনা দিয়েছেন। নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব, কোস্ট গার্ড ও আনসার বাহিনী মোতায়েন থাকছে।

    নির্বাচনকে সামনে রেখে যে কোনো সময় আইনশৃঙ্খলা বাহিনী একযোগে দেশব্যাপী একই সময়ে দুই দিন ‘সারপ্রাইজ’ অভিযান চালাবে। একজন শীর্ষ কর্মকর্তা এর সত্যতা স্বীকার করেছেন। কোনো দিন, তারিখ ও সময় নেই, যে কোনো সময় একযোগে শুরু হবে এ অভিযান। যে কোনো অপরাধী, চিহ্নিত সন্ত্রাসী, খুনি ও মাদক ব্যবসায়ী এবং অস্ত্রধারীদের গ্রেফতার করা হবে। এই অভিযানের ফলে কেউ নির্বাচনে কোনো ধরনের সন্ত্রাস কিংবা কোনো বিশৃঙ্খলা করার সাহস পাবে না বলে একাধিক কর্মকর্তা জানান।

    ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে রাজধানীসহ বিভিন্ন ক্যাম্প সেনা ও পদাতিক ডিভিশন পরিদর্শন করেছেন। সেনাপ্রধান ঊর্ধ্বতন সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিনি আন্তঃপ্রতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তার ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের দিক-নির্দেশনা দেন তিনি।

    এ ছাড়া নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান উপকূলীয় এলাকা পরিদর্শন করেন। নির্বাচনে দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের সার্বিক কার্যক্রম নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং পরিস্থিতি মোকাবিলায় দিক-নির্দেশনা দেন। পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। দেশব্যাপী গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleআবারও জেঁকে বসছে শীত, চার জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস
    Next Article বাংলাদেশের প্রতি সমবেদনা জানিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে স্কটল্যান্ড
    misu
    • Website

    Related Posts

    দেশজুড়ে খাল খনন কর্মসূচি শুরু ১৬ মার্চ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    March 14, 2026

    ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    March 14, 2026

    ঈদে ফিরতি ট্রেনযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি আজ

    March 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.