Close Menu
doinikjonogon.news
    What's Hot

    কক্সবাজারে দুই দিনে পাঁচ পর্যটকের মরদেহ উদ্ধার

    October 22, 2026

    ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩০ রান তাড়া করে জয়ের রেকর্ড লঙ্কানদের

    October 22, 2026

    ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

    October 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»খেলাধুলা»ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩০ রান তাড়া করে জয়ের রেকর্ড লঙ্কানদের
    খেলাধুলা

    ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩০ রান তাড়া করে জয়ের রেকর্ড লঙ্কানদের

    Web deskBy Web deskOctober 22, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্ক : ৪৩০ রানের বিশাল লক্ষ্য। জিততে হলে ওয়ানডে ক্রিকেটে রান তাড়ার ইতিহাসে গড়তে হতো নতুন রেকর্ড। হ্যারি ব্রুকের রেকর্ড গড়া দ্বিশতকে ইংল্যান্ডের তোলা ৪২৯ রানও শেষ পর্যন্ত যথেষ্ট হলো না। পবন রথনায়েকের দুর্দান্ত সেঞ্চুরি, দাসুন শানাকা ও আভিষ্কা ফার্নান্দোর ঝোড়ো ব্যাটিংয়ের পর জানিথ লিয়ানাগের বিধ্বংসী ইনিংসে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। ৪৯.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪৩০ রান করে লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা। ওয়ানডে ক্রিকেটে রান তাড়া করে জয়ের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।

    বৃহস্পতিবার (২২ অক্টোবর) পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ৪৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে শ্রীলঙ্কা। একের পর এক ব্যাটারের কার্যকর ইনিংসে কঠিন লক্ষ্যও নাগালে চলে আসে তাদের।

    শ্রীলঙ্কার জয়ে সবচেয়ে বড় অবদান পবন রথনায়েকের। ১০৬ বলে ১৩০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। দাসুন শানাকা মাত্র ৫০ বলে ৯৭ রান করে ইংলিশ বোলারদের ওপর তাণ্ডব চালান। একই রান করেন আভিষ্কা ফার্নান্দোও। তবে তাঁর ৯৭ রান আসে ৮৩ বলে।

    শেষ দিকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন জানিথ লিয়ানাগে। মাত্র ২৭ বলে অপরাজিত ৬১ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন আসিথা ফার্নান্দোও।

    এর আগে হ্যারি ব্রুকের রেকর্ড গড়া দ্বিশতকে বড় সংগ্রহ গড়ে ইংল্যান্ড। মাত্র ১১৬ বলে ২০২ রান করেন ব্রুক। তার ইনিংসে ছিল ২১টি চার ও ১০টি ছক্কা। ১১৪ বলে দ্বিশতক পূর্ণ করে ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি।

    ব্রুকের পাশাপাশি জো রুটের ৬৯, টম ব্যান্টনের ৫০ এবং উইল জ্যাকসের মাত্র ৩০ বলে অপরাজিত ৬৬ রানের ঝোড়ো ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৪২৯ রান তোলে ইংল্যান্ড।

    ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড দক্ষিণ আফ্রিকার। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার দেওয়া ৪৩৫ রানের লক্ষ্য পেরিয়ে ৯ উইকেটে ৪৩৮ রান করে জয় পেয়েছিল দলটি। এবার ৪৩০ রান তাড়া করে জিতে এই তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল শ্রীলঙ্কা। ২০২৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪০৬ রান তাড়া করে ভারতের জয়ের কীর্তিও রয়েছে এই তালিকায়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ
    Next Article কক্সবাজারে দুই দিনে পাঁচ পর্যটকের মরদেহ উদ্ধার
    Web desk

    Related Posts

    ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

    October 22, 2026

    ভুল শুধরে ভারতের বিপক্ষে লড়তে চায় বাংলাদেশ

    October 21, 2026

    আফগানিস্তানের বিপক্ষে ১৬০ রানে অলআউট বাংলাদেশ

    October 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.