Close Menu
doinikjonogon.news
    What's Hot

    কাস্টমসের ৯৯ কর্মকর্তাকে বদলি

    October 5, 2026

    বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

    October 5, 2026

    বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী

    October 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»আন্তর্জাতিক»সৌদির নিরাপত্তায় কোনো ছাড় নয়, হুথিদের বিরুদ্ধে কঠোর বার্তা মোহাম্মদ বিন সালমানের
    আন্তর্জাতিক

    সৌদির নিরাপত্তায় কোনো ছাড় নয়, হুথিদের বিরুদ্ধে কঠোর বার্তা মোহাম্মদ বিন সালমানের

    NasimBy NasimOctober 1, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    হুথিদের হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তার অভিযোগ, হুথিরা অরাজকতা ও ধ্বংসের পথ বেছে নিয়েছে, যার ফলে ইয়েমেনের সাধারণ মানুষসহ পুরো অঞ্চল ঝুঁকির মধ্যে পড়েছে।

    বুধবার শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদের পক্ষে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন প্রিন্স সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে—এমন কোনো হামলা বা হুমকির জবাব দিতে দেশটি সামান্যতম দ্বিধাও করবে না।

    এ সময় গত আগস্টে পাকিস্তান ও তুরস্কের সঙ্গে স্বাক্ষরিত মক্কা চুক্তির বিষয়টিও তুলে ধরেন সৌদি ক্রাউন প্রিন্স। তাঁর ভাষ্য, ওই চুক্তির মধ্য দিয়ে সৌদি নেতৃত্বের অবস্থান স্পষ্ট হয়েছে। আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করা, উত্তেজনা ও সংঘাতের নেতিবাচক প্রভাব থেকে সৌদিকে সুরক্ষিত রাখা এবং সংশ্লিষ্ট বিষয়গুলোতে সমন্বয় করাই এর লক্ষ্য।

    সৌদি আরব সামরিকভাবে প্রস্তুত থাকার পাশাপাশি উত্তেজনা কমাতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিচ্ছে বলেও জানান সালমান। তিনি বলেন, উত্তেজনা প্রশমন ও কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করার জন্য সৌদি আরব সর্বোচ্চ চেষ্টা করছে। তবে এর কোনো কিছুই দেশের নিরাপত্তার সঙ্গে আপস করে করা হচ্ছে না।

    লোহিত সাগরে হুথিদের জাহাজে হামলা এবং এসব হামলা ঠেকাতে বহুজাতিক প্রতিরক্ষা মেরিটাইম জোটের উদ্যোগ নিয়েও কথা বলেন সৌদি ক্রাউন প্রিন্স। তাঁর মতে, লোহিত সাগর ও বাব এল-মান্দেবকে কোনোভাবেই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।

    এদিকে এক মাসেরও বেশি সময় ধরে সৌদি আরব ও ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের মধ্যে সংঘাত চলছে। এ সময়ে সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে হুথিরা। জবাবে সৌদি বিমানবাহিনীও শত শত বিমান হামলা চালিয়েছে। সূত্র : আল-জাজিরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleপ্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কুমিল্লায় মহাসড়কের দুপাশে হাজারো মানুষের ঢল
    Next Article যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী
    Nasim

    Related Posts

    ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ মানুষ, শস্য ও লতাপাতা কুড়িয়ে খাচ্ছে শিশুরা!

    October 4, 2026

    ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

    October 4, 2026

    তেল-ডিজেলের দাম কেন এত বাড়ছে

    October 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.