Close Menu
doinikjonogon.news
    What's Hot

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২০৮৯

    October 4, 2026

    জমকালো আয়োজনে বসুন্ধরা সিটি শপিং মলের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    October 4, 2026

    ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

    October 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»স্বাস্থ্য»চাঁপাইনবাবগঞ্জে ৫০ শয্যার ডেঙ্গু কর্নারে শতাধিক রোগী ভর্তি, নারী ও শিশুর মৃত্যু
    স্বাস্থ্য

    চাঁপাইনবাবগঞ্জে ৫০ শয্যার ডেঙ্গু কর্নারে শতাধিক রোগী ভর্তি, নারী ও শিশুর মৃত্যু

    ereen moonBy ereen moonSeptember 30, 2026No Comments1 Min Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে এক শিশু ও নারীর মৃত্যু হয়েছে। তবে দুজনের মধ্যে মৃত নারীর ডেঙ্গু পজিটিভ ছিল বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে মৃত শিশুর ডেঙ্গু পরীক্ষা করা না থাকলেও ডেঙ্গুর বিভিন্ন লক্ষণ ছিল বলে চিকিৎসকরা জানায়।

    জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোররাত ৪টা থেকে সাড়ে ৪টার দিকে তাদের মৃত্যু হয়।

    মৃতরা হলেন, জেলা শহরের শিবতলা চাঁদলাই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী ফেরদৌসী খাতুন (৩০) ও আরামবাগ এলাকার মনিরুল ইসলামের ছেলে মহব্বত আলী (১৩)।

    ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান জানান, মৃত নারী ফেরদৌসী মঙ্গলবার বেলা ১১টায় হাসপাতালে ভর্তি হয়। তার ডেঙ্গু পজিটিভ ছিল।

    অন্যদিকে, শিশু মহব্বত গত রাত ১১টায় ভর্তি হয়েছিল। তীব্র জ্বর ও শরীর ব্যথা এবং ডেঙ্গুর বিভিন্ন লক্ষণ থাকলেও তার ডেঙ্গু পরীক্ষা করে পজিটিভ না থাকায় তা নিশ্চিত ছিল না। বর্তমানে ১০৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে আজ বুধবার পর্যন্ত ১ হাজার ২৫৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleচাঁপাইনবাবগঞ্জে ৫০ শয্যার ডেঙ্গু কর্নারে শতাধিক রোগী ভর্তি, নারী ও শিশুর মৃত্যু
    Next Article চাঁপাইনবাবগঞ্জে ৫০ শয্যার ডেঙ্গু কর্নারে শতাধিক রোগী ভর্তি, নারী ও শিশুর মৃত্যু
    ereen moon
    • Website

    Related Posts

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২০৮৯

    October 4, 2026

    ডেঙ্গু হলে কী করবেন, কী কী করবেন না

    October 1, 2026

    চাঁপাইনবাবগঞ্জে ৫০ শয্যার ডেঙ্গু কর্নারে শতাধিক রোগী ভর্তি, নারী ও শিশুর মৃত্যু

    September 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.