Close Menu
doinikjonogon.news
    What's Hot

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২০৮৯

    October 4, 2026

    জমকালো আয়োজনে বসুন্ধরা সিটি শপিং মলের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    October 4, 2026

    ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

    October 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»আন্তর্জাতিক»কঙ্গোতে ইতিহাসের ভয়াবহ ইবোলার সংক্রমণ, আক্রান্ত ৮ হাজার ছাড়াল
    আন্তর্জাতিক

    কঙ্গোতে ইতিহাসের ভয়াবহ ইবোলার সংক্রমণ, আক্রান্ত ৮ হাজার ছাড়াল

    misuBy misuSeptember 28, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আন্তর্জাতিক ডেস্কঃ মধ্য আফ্রিকান দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ ধারণ করেছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, চলমান এই সংক্রমণে আক্রান্তের সংখ্যা প্রথমবারের মতো ৮ হাজার অতিক্রম করেছে। কঙ্গোর ইতিহাসে একেই সবচেয়ে বড় ও প্রাণঘাতী মহামারি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

    দেশটির জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সর্বশেষ পরিস্থিতির প্রতিবেদনে জানানো হয়েছে, নিশ্চিত হওয়া মোট ইবোলা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৬৭ জনে। ইতোমধ্যেই ভাইরাসের ছোবলে ৩ হাজার ৯০১ জন প্রাণ হারিয়েছেন।

    ইবোলা ভাইরাসের ‘বুন্দিবুগিও’ প্রজাতির কারণে সৃষ্ট এই প্রাদুর্ভাবটি কঙ্গোর ২০১৮-২০২০ সালের প্রাদুর্ভাবকেও ছাড়িয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, প্রাদুর্ভাব ও মৃত্যুর দিক থেকে এটি এখন কেবল ২০১৪-২০১৬ সালে পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ভয়াবহ ইবোলা মহামারির পরেই রয়েছে। সেই সময় গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ২৮,৬০০ জনেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন এবং মারা গিয়েছিলেন ১১ হাজারেরও বেশি মানুষ।

    পরিস্থিতি পর্যালোচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) সতর্কতা জারি করে জানিয়েছে, কিছু এলাকায় আংশিক উন্নতি দেখা গেলেও সার্বিকভাবে সংকট এখনও নিয়ন্ত্রণের বাইরে রয়ে গেছে। বিশেষ করে দেশটির উত্তর কিভু প্রদেশে সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে পাঁচ বছরের কম বয়সী শিশুরা। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যেখানে মৃত্যুর হার প্রায় ৪০ শতাংশ, সেখানে শিশুদের ক্ষেত্রে এই মৃত্যুহার ৬০ শতাংশেরও বেশি।

    পরিস্থিতি মোকাবেলায় আফ্রিকার সর্বোচ্চ স্বাস্থ্য সংস্থা ‘আফ্রিকা সিডিসি’র মহাপরিচালক জিন কাসেয়া নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, চলমান ইবোলা প্রতিরোধ কার্যক্রমে প্রায় ২৯০ কোটি (২.৯ বিলিয়ন) মার্কিন ডলারের তহবিল সংগ্রহ করা সম্ভব হয়েছে। যুক্তরাষ্ট্র কর্তৃক আয়োজিত জি২০+ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বিশেষ বৈঠকে ডিআর কঙ্গো, উগান্ডা, আন্তর্জাতিক সংস্থা এবং অংশীদার দেশসমূহ অংশগ্রহণ করে এই সহায়তার প্রতিশ্রুতি দেয়।

    সংগৃহীত তহবিলের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে ৮৮ কোটি ৬০ লাখ ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জরুরি ত্রাণ, ভ্যাকসিন ও চিকিৎসা সহায়তার উদ্দেশ্যে ৫০ কোটি ইউরো (প্রায় ৫৬ কোটি ৮০ লাখ ডলার) ছাড় করার ঘোষণা দিয়েছে।

    সূত্র: টিআরটি

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleআজকের নামাজের সময়সূচি
    Next Article নিজেকে চেনার সহজ পথ ও আত্মসংশোধনের কৌশল
    misu
    • Website

    Related Posts

    ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

    October 4, 2026

    তেল-ডিজেলের দাম কেন এত বাড়ছে

    October 4, 2026

    শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে: ইরান

    October 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.