Close Menu
doinikjonogon.news
    What's Hot

    আগামী মাসেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত

    September 16, 2026

    বাংলাদেশি পর্যটকদের সঙ্গে প্রতারণা, পশ্চিমবঙ্গে দুজন গ্রেফতার

    September 16, 2026

    গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

    September 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»অপরাধ ও দুর্নীতি»কাফরুলে নির্মাণকাজ বন্ধের হুমকি, ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ
    অপরাধ ও দুর্নীতি

    কাফরুলে নির্মাণকাজ বন্ধের হুমকি, ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    Web deskBy Web deskSeptember 16, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাফরুলে ভবন নির্মাণকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে ১০ লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে হাবিবুর রহমান রাব্বিসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. দেলোয়ার হোসেন গত ১৪ সেপ্টেম্বর কাফরুল থানায় লিখিত এজাহার দিয়েছেন।

    এজাহার সূত্রে জানা যায়, কাফরুল থানার বি অ্যান্ড সি জহুরুল হক সড়কে পাঁচ কাঠা জমিতে ভবন নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন দেলোয়ার হোসেন। এ সময় কয়েকজন ব্যক্তি সেখানে গিয়ে নির্মাণকাজে বাধা দেন এবং তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করেন তিনি।

    দেলোয়ারের অভিযোগ, ওই সময় তাঁর কাছে ‘আন্ডারওয়ার্ল্ডকে’ টাকা দেওয়ার কথা বলা হয়। এ অর্থের বিষয়টি সমন্বয়ের দায়িত্বে ঢাকা-১৬ আসনের কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান রাব্বি রয়েছেন বলেও তাঁকে জানানো হয় বলে এজাহারে দাবি করেছেন ভুক্তভোগী।

    পরবর্তীতে বিষয়টি মীমাংসার কথা বলে হাবিবুর রহমান রাব্বির বাসায় গিয়ে প্রথম দফায় ৬ লাখ টাকা দেওয়ার দাবি করেন দেলোয়ার হোসেন। ওই সময় তাঁর বাবা সঙ্গে ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে তাঁর মাকে সঙ্গে নিয়ে আরও ৪ লাখ টাকা দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। অর্থাৎ দুই দফায় মোট ১০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে বলে তাঁর দাবি।

    তবে টাকা দেওয়ার পরও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ করেছেন দেলোয়ার। তাঁর দাবি, এরপরও বিভিন্ন সময় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং ভবন নির্মাণ নিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে।

    এজাহারে দেলোয়ার হোসেন আরও দাবি করেন, ঘটনার বিষয়ে তিনি কয়েক দফায় কাফরুল থানায় যোগাযোগ করলেও প্রথমদিকে তাঁর অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়নি। পরে ১৪ সেপ্টেম্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাঁর লিখিত এজাহার গ্রহণ করেন। অভিযোগটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ তাঁকে জানিয়েছে বলে দাবি করেন তিনি।

    অভিযোগে আরও বলা হয়েছে, রাব্বিকে ১০ লাখ টাকা দেওয়ার সময় আব্বাস আলী ফাউন্ডেশনের কর্ণধার আব্বাস আলীর নাম ব্যবহার করা হয়েছিল। বিষয়টি জানার পর দেলোয়ার হোসেন ফাউন্ডেশনটির সঙ্গে যোগাযোগ করেন। তাঁর দাবি, ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁকে জানানো হয়, ঘটনার সঙ্গে প্রতিষ্ঠানটি কিংবা এর কোনো ব্যক্তি সম্পৃক্ত নন।

    এজাহারে মামুনকে প্রধান আসামি করে হাবিবুর রহমান রাব্বি, বাবলাসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

    এ বিষয়ে কাফরুল থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    তবে দেলোয়ার হোসেনের আনা অভিযোগের বিষয়ে হাবিবুর রহমান রাব্বি এবং অন্যান্য অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleভারতের হাতে সুইচ, যে কোনো সময় বিদ্যুৎ বন্ধ করতে পারে আদানি: রিজভী
    Next Article সৌদির বিমান হামলায় উত্তপ্ত ইয়েমেন, রিয়াদেরও বিপদ বাড়ছে
    Web desk

    Related Posts

    শ্যামলীর রাজ্জাক হোটেলে সাংবাদিক নির্যাতনের অভিযোগ অনুসন্ধানে গিয়ে মারধর, ক্যামেরা-মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ—ঢাকা মেডিকেলে চিকিৎসা, আদাবর থানায় মামলা

    September 15, 2026

    টাকা পরিশোধের পরও জমির কাগজ অনিশ্চিত, ভিটেমাটি হারানোর শঙ্কা ৬৪ পরিবারের*

    September 15, 2026

    রাজধানীতে পুলিশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭

    September 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.