Close Menu
doinikjonogon.news
    What's Hot

    জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ র বৈঠক অনুষ্ঠিত

    September 8, 2026

    নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৫

    September 8, 2026

    ১ অক্টোবর যোগ দিচ্ছেন ১৪,৩৮৪ সহকারী শিক্ষক

    September 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»সারাদেশ»নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৫
    সারাদেশ

    নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৫

    NasimBy NasimSeptember 8, 2026No Comments1 Min Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নড়াইলের লোহাগড়ায় মিসকান সরদার (৩৬) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার প্রতিপক্ষের বিরুদ্ধে। নিহত মিসকান মাটিয়াডাঙ্গা গ্রামের লোকমান সরদারের ছেলে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

    চোর বলাকে কেন্দ্র করে মোল্যা ও মুন্সী বংশের লোকজনের মধ্যে সংঘর্ষ হলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ সময় এক নারীসহ ছয়জন আহত হন।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে তুহিন নামে একজনকে প্রতিপক্ষের লোকজন চোর আখ্যায়িত করায় গৃহবধূ সারফিনা প্রতিবাদ করেন। পরে ওই গৃহবধূকে মারধর করে আহত করে মোল্যা বংশের লোকজন। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে মোল্যা ও মুন্সী বংশের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

    এ সময় মুন্সী বংশের পক্ষের মিসকান সরদারসহ কয়েকজনের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। ধারালো অস্ত্রের কোপে মিসকান গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। তবে ঢাকায় নেওয়ার পথিমধ্যেই তার মৃত্যু হয়। অন্য আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Article১ অক্টোবর যোগ দিচ্ছেন ১৪,৩৮৪ সহকারী শিক্ষক
    Next Article জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ র বৈঠক অনুষ্ঠিত
    Nasim

    Related Posts

    গাজীপুরের জুয়েলারি দোকানিকে গলা কেটে হত্যার দায় স্বীকার আসামিদের

    September 7, 2026

    বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, কমেছে হ্রদের পানির উচ্চতা

    September 6, 2026

    নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে শতাধিক গ্রেফতার

    September 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.