Close Menu
doinikjonogon.news
    What's Hot

    ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

    September 6, 2026

    পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী

    September 6, 2026

    ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

    September 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»খেলাধুলা»মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক হচ্ছেন রোমেরো?
    খেলাধুলা

    মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক হচ্ছেন রোমেরো?

    Web deskBy Web deskSeptember 5, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্ক : লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর আর্জেন্টিনা জাতীয় দলের নতুন অধিনায়ক হতে যাচ্ছেন ক্রিস্তিয়ান রোমেরো। ইএসপিএনের সাংবাদিক এস্তেবান এদুল এ তথ্য জানিয়েছেন।

    গত সোমবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান মেসি। আর্জেন্টিনার হয়ে তাঁর দীর্ঘ ও সফল অধ্যায়ের সমাপ্তির পর এবার নতুন নেতৃত্বের দিকে এগোচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন দলটি। সেই দায়িত্ব পেতে যাচ্ছেন ২৮ বছর বয়সী ডিফেন্ডার রোমেরো।

    মেসি জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর আগেই নেতৃত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন রোমেরো। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ম্যাচে প্রথমবার আর্জেন্টিনাকে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন তিনি। শারীরিক অস্বস্তির কারণে সেদিন বেঞ্চে ছিলেন মেসি। ম্যাচটিতে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা।

    এরপর ভেনেজুয়েলা ও মৌরিতানিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচেও আর্জেন্টিনার অধিনায়কত্ব করেন রোমেরো। তখন থেকেই দীর্ঘমেয়াদি নেতৃত্বের জন্য তাঁকে প্রস্তুত করা হচ্ছিল।

    আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ৫৮টি ম্যাচ খেলেছেন রোমেরো। বেলগ্রানোর যুব একাডেমি থেকে উঠে আসা এই ডিফেন্ডারের আন্তর্জাতিক অভিষেক হয় ২০২১ কোপা আমেরিকার আগে চিলির বিপক্ষে একটি প্রীতি ম্যাচে। অভিষেকের পর থেকেই লিওনেল স্কালোনির রক্ষণভাগের নিয়মিত সদস্য হয়ে ওঠেন তিনি।

    আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত চারটি গোল করেছেন রোমেরো। তাঁর সময়ে দলটি ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ এবং ফিনালিসিমা জিতেছে। আর্জেন্টিনার সোনালি প্রজন্মের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই এবার নেতৃত্বের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি।

    ২৮ বছর বয়সে নতুন দায়িত্ব পাওয়ায় সামনে দীর্ঘ সময়ও রয়েছে রোমেরোর। ফলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত, এমনকি তার পরেও আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ রয়েছে তাঁর।

    তবে এখনো আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। একাধিক প্রতিবেদনে অবশ্য মেসির পর আর্জেন্টিনার স্থায়ী অধিনায়ক হিসেবে রোমেরোকেই এগিয়ে রাখা হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleমেসি-রোনালদো কি সত্যিই একই দলে খেলবেন?
    Next Article নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে শতাধিক গ্রেফতার
    Web desk

    Related Posts

    মেসি-রোনালদো কি সত্যিই একই দলে খেলবেন?

    September 5, 2026

    মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার

    September 5, 2026

    আর্থিক সংকট কাটিয়ে রাজস্ব আয়ে নতুন ইতিহাস গড়ল বার্সেলোনা

    September 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.