Close Menu
doinikjonogon.news
    What's Hot

    ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

    September 6, 2026

    পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী

    September 6, 2026

    ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

    September 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»খেলাধুলা»মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার
    খেলাধুলা

    মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার

    misuBy misuSeptember 5, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email
    ক্রীড়া ডেস্কঃ লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের রেশ কাটতে না কাটতেই এবার অবসরের ঘোষণা দিলেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার মার্কোস লরিয়েন্তে। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে এক আবেগঘন বার্তার মাধ্যমে জাতীয় দলকে চিরবিদায় জানান এই স্প্যানিশ তারকা।

    যেখানে মার্কোস লরিয়েন্তে লেখেন, ‘অনেক ভেবেচিন্তে জাতীয় দলের হয়ে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। জানি যে বয়স এখনো কম। হয়তো ভালোভাবে খেলতে পারলে এই জার্সিতে আরও কয়েক বছর খেলার সুযোগ থাকত। কিন্তু এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। ভেবেচিন্তে নিয়েছি। অনেক আবেগঘন এক সিদ্ধান্ত।’

    নিউজার্সিতে গত ১৯ জুলাই আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জেতে স্পেন। স্প্যানিশদের এটা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা। যদিও ফাইনালটা তিনি কাটিয়েছেন বেঞ্চে বসেই। তাবুও বিশ্বকাপজয়ী দলের অংশ তিনি। ২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলেছেন তিন ম্যাচ। একটা অ্যাসিস্টও করেছেন।

    বিশ্বকাপে খেলা কিংবা স্পেনের বিশ্বকাপ জেতা-এত কিছু ভেবে লরিয়েন্তের অবসরের পরিকল্পনা ছিল না। আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে রেখেছিলেন তিনি।

    ইনস্টাগ্রামে স্প্যানিশ ডিফেন্ডার লিখেছেন, ‘আমি জানি, আপনাদের অনেকেই এটা বুঝতে পারবেন না। সত্যি বলতে বাইরে থেকে দেখলে হয়তো এটা নিজেও বুঝতে পারতাম না। কিন্তু এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। বিশ্বকাপে যেতাম কি না কিংবা আমরা বিশ্বকাপ জিততাম কি না-সেটা বিবেচ্য বিষয় ছিল না। কারণ, এরই মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম।’

    বিদায় বেলায় সতীর্থ, ভক্ত-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন লরিয়েন্তে।

    তিনি আরও লিখেছেন, ‘বিগত বছরগুলোতে যাদের সঙ্গে আমার দেখা হয়েছে এবং যারা আমার পরিবার ও আমাকে অসাধারণ ও অবিস্মরণীয় কিছু মুহূর্ত উপভোগ করার সুযোগ করে দিয়েছেন, তাদের সবার প্রতি চিরকাল কৃতজ্ঞ। আমি যা কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, সবকিছুই হৃদয়ে ধরে রাখব। তবে বিশেষ করে এই শেষ ৫২ দিনকে। এমন এক অসাধারণ দলের সঙ্গে, যারা স্পেনকে শীর্ষে তুলে ধরার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে। তারা সেটা করে দেখিয়েছে।’

    ২০২০ থেকে ২০২৬ পর্যন্ত স্পেনের জার্সিতে ২৭ ম্যাচ খেলেছেন লরিয়েন্তে। কোনো গোল করতে না পারলেও অ্যাসিস্ট করেছেন চার গোলে। ২০২৬ ফুটবল বিশ্বকাপ তার স্পেনের জার্সিতে একমাত্র শিরোপা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleনেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪৪
    Next Article ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
    misu
    • Website

    Related Posts

    মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক হচ্ছেন রোমেরো?

    September 5, 2026

    মেসি-রোনালদো কি সত্যিই একই দলে খেলবেন?

    September 5, 2026

    আর্থিক সংকট কাটিয়ে রাজস্ব আয়ে নতুন ইতিহাস গড়ল বার্সেলোনা

    September 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.