Close Menu
doinikjonogon.news
    What's Hot

    ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

    September 6, 2026

    পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী

    September 6, 2026

    ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

    September 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»সারাদেশ»বাবাকে মারধর করে স্কুলছাত্রীকে তুলে নেওয়ার অভিযোগ
    সারাদেশ

    বাবাকে মারধর করে স্কুলছাত্রীকে তুলে নেওয়ার অভিযোগ

    Web deskBy Web deskAugust 30, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডেস্ক নিউজ : ঝিনাইদহের কালীগঞ্জে এক স্কুলছাত্রীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মেয়েকে উদ্ধারে বাধা দেওয়ায় তার বাবাকে মারধর এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

    রবিবার বিকেলে এ ঘটনায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন কিশোরীর বাবা মো. আব্দুল মান্নান (৫০)। তিনি উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বাসিন্দা।

    অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুল মান্নানের ১৩ বছর বয়সী মেয়ে এনি স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। দীর্ঘদিন ধরে কালীগঞ্জ পৌর এলাকার খয়েরতলা গ্রামের হৃদয় (২৬) তাকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও হৃদয় কিশোরীকে অপহরণের হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

    রবিবার বিকেল ৩টার দিকে এনি ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হলে হৃদয় আরও তিনজনকে নিয়ে মোটরসাইকেলে সেখানে যান বলে অভিযোগ করা হয়েছে। তারা কিশোরীকে জোর করে মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তার বাবা বাধা দিলে তাকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    একপর্যায়ে অভিযুক্তরা কিশোরীকে মোটরসাইকেলে তুলে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগ করেছেন তার বাবা। স্থানীয়রা এগিয়ে এলেও ততক্ষণে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও কিশোরীর সন্ধান পাওয়া যায়নি বলে পরিবারের দাবি।

    আব্দুল মান্নান বলেন, ‘আমার মেয়ের বয়স মাত্র ১৩ বছর। তাকে জোর করে তুলে নিয়ে গেছে বলে আমি অভিযোগ করেছি। মেয়েকে দ্রুত উদ্ধারে পুলিশের সহযোগিতা চাই।’

    কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কিশোরীকে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleহামজা চৌধুরীকে স্থায়ীভাবে ফেরানোর পথে শেফিল্ড ইউনাইটেড
    Next Article নেপালে প্রাণহানি বেড়ে প্রায় ৮০০, এখনো নিখোঁজ আড়াই হাজারেরও বেশি
    Web desk

    Related Posts

    নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে শতাধিক গ্রেফতার

    September 5, 2026

    শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

    September 4, 2026

    জটিলতা কাটিয়ে হিলি স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে স্বাভাবিক হচ্ছে আমদানি-রপ্তানি

    September 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.