Close Menu
doinikjonogon.news
    What's Hot

    জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

    September 8, 2026

    সরাসরি সম্প্রচারকালে ইউক্রেনের টিভি চ্যানেলে রুশ ড্রোন হামলা, নিহত বেড়ে ৫

    September 8, 2026

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    September 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»আন্তর্জাতিক»পাকিস্তানের পারমাণবিক স্থাপনা এলাকায় আঘাত হানে ভারতের ড্রোন
    আন্তর্জাতিক

    পাকিস্তানের পারমাণবিক স্থাপনা এলাকায় আঘাত হানে ভারতের ড্রোন

    Web deskBy Web deskAugust 25, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আন্তর্জাতিক ডেস্ক : অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের কিরানা হিলস এলাকায় একটি ভারতীয় ‘লোইটারিং মিউনিশন’ আঘাত করেছিল বলে জানিয়েছেন ভারতের সাবেক চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান। তবে ওই এলাকায় হামলা চালানো ভারতের উদ্দেশ্য ছিল না বলে স্পষ্ট করেছেন তিনি।

    নয়াদিল্লির বিবেকানন্দ সেন্টারে এক অনুষ্ঠানে জেনারেল চৌহান বলেন, ভারতীয় একটি লোইটারিং মিউনিশন সারগোধা ও কিরানা হিলসের আশপাশে রাডার খুঁজছিল। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্য শনাক্ত করতে না পারার পর জ্বালানি শেষ হয়ে যাওয়ায় সেটি কিরানা হিলসের একটি স্থাপনায় আঘাত করে।

    জেনারেল চৌহানের ভাষ্য অনুযায়ী, অপারেশন সিঁদুরের আগে সারগোধা ও কিরানা হিলস এলাকায় বেশ কয়েকটি লোইটারিং মিউনিশন পাঠানো হয়েছিল। কিরানা হিলস সারগোধা থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

    তিনি বলেন, এসব ড্রোনের উদ্দেশ্য ছিল সারগোধা ও এর আশপাশে থাকা রাডার শনাক্ত করা। একটি লোইটারিং মিউনিশন প্রায় দুই ঘণ্টা পর্যন্ত নির্দিষ্ট এলাকায় ঘুরে লক্ষ্য খুঁজতে পারে। ওই সময়ের মধ্যে লক্ষ্য শনাক্ত করতে না পারলে সেটি অন্য কোনো স্থানে আঘাত করতে পারে।

    ‘আমি ব্যাখ্যাটা দিতে পারি,’ অনুষ্ঠানে বলেন জেনারেল চৌহান। তিনি জানান, ড্রোনটি কিরানা হিলসের আশপাশে জ্বালানি শেষ করে সম্ভবত সেখানকার কোনো স্থাপনায় আঘাত করে।

    কিরানা হিলসকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি—এ বিষয়ে অপারেশন সিঁদুরের সময় ভারতীয় বিমানবাহিনীর ডিরেক্টর জেনারেল অব এয়ার অপারেশনস থাকা অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল এ কে ভারতীর বক্তব্যেরও উল্লেখ করেন জেনারেল চৌহান।

    পাকিস্তানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ এলাকা কিরানা হিলস দেশটির পারমাণবিক কর্মসূচি ও পারমাণবিক অস্ত্র সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট বলে বিবেচিত হয়। এ কারণে সেখানে ভারতীয় কোনো অস্ত্র আঘাত হানার খবর বিশেষ গুরুত্ব পায়।

    তবে জেনারেল চৌহানের বক্তব্য অনুযায়ী, ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানের রাডার ব্যবস্থা। কিরানা হিলসের পারমাণবিক স্থাপনা বা পারমাণবিক সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি।

    অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের স্কারদুতে হামলার অনুমোদনও দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন জেনারেল চৌহান।

    তিনি বলেন, সারগোধায় হামলার বিষয়ে বিমানবাহিনীর প্রধানের কাছ থেকে অনুমতি নেওয়া হলে তাকে আরও দুটি লক্ষ্য নির্ধারণ করতে বলা হয়েছিল। এর মধ্যে একটি ছিল স্কারদু। হামলার অনুমোদন দেওয়া হলেও পরে খারাপ আবহাওয়ার কারণে সেখানে অভিযান চালানো সম্ভব হয়নি।

    এরপর বিকল্প লক্ষ্য হিসেবে ভোলারিকে বেছে নেওয়া হয়। জেনারেল চৌহানের ভাষ্য অনুযায়ী, ভোলারির একটি হ্যাঙ্গারে ভারতীয় বিমানবাহিনীর হামলা পরবর্তী সময়ে ওই অভিযানের অন্যতম আলোচিত দৃশ্যে পরিণত হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleপাবনায় অস্ত্রোপচারের পর ১১ জনের ক্ষতস্থানে যক্ষ্মা শনাক্ত, বেশির ভাগই প্রসূতি
    Next Article পূর্ব জেরুজালেমে জাতিসংঘের প্রাচীনতম প্রশিক্ষণকেন্দ্র দখল করল ইসরায়েলি বাহিনী
    Web desk

    Related Posts

    সরাসরি সম্প্রচারকালে ইউক্রেনের টিভি চ্যানেলে রুশ ড্রোন হামলা, নিহত বেড়ে ৫

    September 8, 2026

    ‘বিষ দিয়ে’ জর্ডানে অর্ধশতাধিক বিড়াল হত্যা, জনতার ক্ষোভ

    September 8, 2026

    সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম

    September 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.