Close Menu
doinikjonogon.news
    What's Hot

    নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    September 7, 2026

    বছরে ১০ হাজার বাংলাদেশি শ্রমিক বৈধভাবে যেতে পারবেন ইতালিতে

    September 7, 2026

    প্রত্যেক নাগরিকের জন্য দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতার সুযোগ নিশ্চিতই সরকারের অগ্রাধিকার

    September 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»শিক্ষা»জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা
    শিক্ষা

    জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা

    NasimBy NasimAugust 23, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সংক্রান্ত নতুন সময়সূচি চূড়ান্ত করেছে।

    গত ৬ আগস্ট বোর্ডে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে শিক্ষাপঞ্জিতে থাকা সূচি কিছুটা এগিয়ে আনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর সারা দেশে একযোগে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১০, ১৩ ও ১৫ ডিসেম্বর এ পরীক্ষা নেওয়া হবে।

    এ তথ্য নিশ্চিত করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, আমরা সভা করেছিলাম। সভায় নতুন একটি সময়সূচি ঠিক করা হয়েছে। সে অনুযায়ী- ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত ও ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জিতে জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি ও ফল প্রকাশের সম্ভাব্য সময় জানানো হয়েছিল।

    তাতে জুনিয়র বৃত্তি পরীক্ষা ১৫ ডিসেম্বর শুরু হয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল। সেখানে ৩০ ডিসেম্বর ফল প্রকাশের সম্ভাব্য দিন রাখা হয়েছিল। তবে তা কিছুটা এগিয়ে নিয়ে এলো শিক্ষা বোর্ড।

    এ বছর মোট ৪০০ নম্বরের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দেওয়া হবে। পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিতে প্রতিটিতে ১০০ নম্বর থাকবে। শিক্ষার্থীরা এই তিন বিষয়ে সময় পাবে ৩ ঘণ্টা করে।

    এদিকে বিজ্ঞান ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০+৫০= ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এ দুই বিষয়ে এক ঘণ্টা ৩০ মিনিট করে ৩ ঘণ্টা সময় পাবে শিক্ষার্থীরা।

    শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের বাংলা পরীক্ষার মধ্য দিয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার তারিখ-

    • বাংলা – ৮ ডিসেম্বর
    • ইংরেজি – ১০ ডিসেম্বর
    • গণিত – ১৩ ডিসেম্বর
    • বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৫ ডিসেম্বর

    সারা দেশে একই রুটিন বা সময়সূচিতে এ পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleএডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম
    Next Article অভয়নগরে তিন সন্ত্রাসী আটক, অস্ত্র-গুলিসহ মোটরসাইকেল জব্দ
    Nasim

    Related Posts

    প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত : গণশিক্ষা প্রতিমন্ত্রী

    September 7, 2026

    মেহেরপুরে বই দেখে পরীক্ষা: ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি

    August 29, 2026

    জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর

    August 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.