Close Menu
doinikjonogon.news
    What's Hot

    জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

    September 8, 2026

    সরাসরি সম্প্রচারকালে ইউক্রেনের টিভি চ্যানেলে রুশ ড্রোন হামলা, নিহত বেড়ে ৫

    September 8, 2026

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    September 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»বিনোদন»বড় পর্দায় ফেরার পথে অপূর্ব, কথা চলছে চার সিনেমা নিয়ে
    বিনোদন

    বড় পর্দায় ফেরার পথে অপূর্ব, কথা চলছে চার সিনেমা নিয়ে

    Web deskBy Web deskAugust 22, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিনোদন ডেস্ক : দুই দশকের বেশি সময় ধরে টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব। ওটিটিতেও কাজ করছেন তিনি। তবে বড় পর্দায় তাঁর উপস্থিতি খুব বেশি নয়। দীর্ঘ ক্যারিয়ারে এখন পর্যন্ত দুটি সিনেমায় দেখা গেছে তাঁকে। এবার নতুন করে চারটি সিনেমার প্রস্তাব পেয়েছেন এই অভিনেতা।

    ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় অপূর্বের। এরপর প্রায় এক দশক পর ভারতের পশ্চিমবঙ্গের সিনেমা ‘চালচিত্র’-এ অভিনয় করেন তিনি। ২০২৪ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে স্বল্প সময়ের উপস্থিতি থাকলেও প্রশংসা পেয়েছিলেন এই অভিনেতা।

    এবার চারটি সিনেমা নিয়ে তাঁর সঙ্গে আলোচনা চলছে। তবে এখনো কোনো সিনেমার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অপূর্ব।

    গণমাধ্যমকে তিনি বলেন, ‘এখনো আলোচনা চূড়ান্ত হয়নি। শুধু এতটুকু বলতে পারি, একসঙ্গে চারটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। অনেক সময় দেখা যায়, শুটিং শুরু হওয়ার পরেও শেষ পর্যন্ত সিনেমাটি আর হয় না। এ কারণে আগে থেকে বলতে চাই না। কোনো কারণে পরবর্তী সময়ে সিনেমাটি না হলে দর্শকের আস্থা নষ্ট হয়ে যাবে। যখন বুঝতে পারব আসলেই হচ্ছে, তখন আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব।’

    অর্থাৎ বড় পর্দায় ফেরার বিষয়টি নিয়ে আপাতত ভাবছেন অপূর্ব। তবে চারটি প্রস্তাবের কোনটি চূড়ান্ত হবে বা আদৌ কোনো সিনেমায় তিনি যুক্ত হবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

    এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রে কনসার্ট করে দেশে ফিরেছেন অপূর্ব। দেশে ফিরেই নাটকের শুটিং শুরু করেছেন তিনি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleগণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের
    Next Article ফিফা আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ
    Web desk

    Related Posts

    ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল

    September 8, 2026

    ‘তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে’

    September 8, 2026

    রেকর্ড গড়ল ‘পাসুরি’, প্রথম পাকিস্তানি গান হিসেবে বিলিয়ন ভিউ

    September 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.