Close Menu
doinikjonogon.news
    What's Hot

    ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ৫ দিনের পূর্বাভাস

    September 10, 2026

    জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

    September 10, 2026

    রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    September 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»খেলাধুলা»টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর
    খেলাধুলা

    টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর

    misuBy misuAugust 22, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email
    ক্রীড়া ডেস্কঃ সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন, এটাই হতে যাচ্ছে তার সম্ভাব্য শেষ মৌসুম। আর ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই দুর্দান্ত এক রেকর্ড গড়লেন এই পর্তুগিজ সুপারস্টার। ২০০২-০৩ মৌসুম থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিটি লিগ মৌসুমেই গোল করার ধারাবাহিকতা ধরে রেখেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। 

    আল-রিয়াদের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে আল-নাসর। দলের হয়ে শেষ গোলটি করেন রোনালদো। এতেই প্রথম ফুটবলার হিসেবে টানা ২৫ লিগ মৌসুমে গোল করার কীর্তি গড়েছেন সিআরসেভেন।

    আল-রিয়াদের বিপক্ষে বেঞ্চে ছিলেন রোনালদো। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে আবদুল্লাহ আল হামদানের বদলি হিসেবে মাঠে নামেন তিনি। এরপর মাত্র ২১ মিনিটের মধ্যেই নতুন মৌসুমে নিজের প্রথম গোলের দেখা পান। ৮৩ মিনিটে আইমান ইয়াহিয়ার বাড়ানো বল নিয়ন্ত্রণ করে বাঁ পায়ের নিখুঁত শটে আল-রিয়াদের জালে পাঠান রোনালদো।

    এই গোলের মাধ্যমে টানা মৌসুমে গোল করার রেকর্ডে রোনালদো পেছনে ফেলেছেন সুইডিশ তারকা জালাতান ইব্রাহিমোভিচকে। ১৯৯৯-২০০০ থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত টানা ২৪ মৌসুমে গোল করেছিলেন ইব্রাহিমোভিচ।

    রোনালদোর এই ধারাবাহিকতা আরও উল্লেখযোগ্য, কারণ তিনি চারটি দেশের পাঁচটি ক্লাবের হয়ে গোল করে রেকর্ডটি গড়েছেন। স্পোর্টিংয়ে ক্যারিয়ার শুরু করার পর ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম অধ্যায়ের প্রতিটি মৌসুমে গোল করেন তিনি। এরপর রিয়াল মাদ্রিদের হয়ে টানা নয় মৌসুম এবং জুভেন্টাসের হয়ে তিন মৌসুমে গোল করার পর আবার ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরেন। ২০২২-২৩ মৌসুমের মাঝপথে সৌদি আরবে পাড়ি দিয়ে আল-নাসরের হয়েও গোলের ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি।

    আল-রিয়াদের বিপক্ষে গোলটি ছিল রোনালদোর অফিশিয়াল সিনিয়র ক্যারিয়ারের ৯৭৭তম। অর্থাৎ ঐতিহাসিক ১,০০০ গোলের মাইলফলক থেকে এখন মাত্র ২৩ গোল দূরে তিনি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Article‘বিশ্বের কোথাও’ ভালো খেলছে না পাকিস্তান
    Next Article রূপনগরে ওয়াকফ সম্পত্তি নিয়ে আইনি বিরোধ, দখল-নির্মাণ বন্ধ ও বরাদ্দ তদন্তের দাবি
    misu
    • Website

    Related Posts

    আট বছর পর ফাইনালের হাতছানি নিগারদের

    September 9, 2026

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    September 8, 2026

    আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

    September 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.