Close Menu
doinikjonogon.news
    What's Hot

    ৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

    September 6, 2026

    পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী

    September 6, 2026

    ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

    September 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»স্বাস্থ্য»‘ভুল চিকিৎসায়’ মৃত্যু, গৃহবধূর বাড়িতে গিয়ে বিচারের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর
    স্বাস্থ্য

    ‘ভুল চিকিৎসায়’ মৃত্যু, গৃহবধূর বাড়িতে গিয়ে বিচারের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

    NasimBy NasimAugust 21, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের ৫৩ দিন পর কনিকা রানী মণ্ডল নামে এক নারীর মৃত্যু হয়েছে। ‘ভুল চিকিৎসা’র অভিযোগ এনে পরিবার বলছে, পেটে গজ রেখে সেলাই করা হয়েছিল। এ ঘটনায় প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

    রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় আজ শুক্রবার সকালে কনিকার বাড়িতে যান স্বাস্থ্যমন্ত্রী। এসময় তিনি বলেন, এ ঘটনায় দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

    এছাড়া ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তার পাশাপাশি সরকার পরিবারটির পাশে থাকবে বলে আশ্বাস দেন সরদার মো. সাখাওয়াত হোসেন।

    স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, গত ১৭ বছরে হাসপাতালগুলোর সামনে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার স্বাস্থ্যসেবার মান ব্যাহত করার অন্যতম কারণ। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে সমস্যাগুলো সমাধানে কিছুটা সময় লাগবে।

    দেশজুড়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।

    নিহতের স্বামী অশান্ত কুমার মণ্ডল জানান, ‘গত ২৯ জুন ফরিদপুরের সমরিতা হাসপাতালে কনিকা রানী মণ্ডলের সিজারিয়ান অপারেশন হয়। চিকিৎসক লক্ষ্মী রানী দত্ত তার অপারেশন করেন।’

    অশান্ত কুমারের অভিযোগ, অপারেশনের পর চিকিৎসককে ছোটাছুটি করতে দেখা যায় এবং সব কাজ শেষ না করেই তিনি চলে যান। এ সময় কনিকার প্রচুর রক্তক্ষরণ হয়। পরে কিছুটা সুস্থ হলে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

    ৩ জুলাই কনিকার পেট ফুলে গিয়ে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়া হয়। পরে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার পেটে গজ কাপড় রেখে সেলাই করার বিষয়টি শনাক্ত করেন বলে পরিবারের দাবি। এর পর অস্ত্রোপচার করে পেট থেকে প্রায় দেড় কেজি ওজনের গজ কাপড় বের করা হয়।

    এরপরও দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ১৯ আগস্ট মারা যান কনিকা রানী।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৮, মামলা ৪৭
    Next Article সারা দেশে দিন-রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
    Nasim

    Related Posts

    প্রতি উপজেলায় ১৫০ শয্যার স্বাস্থ্যকমপ্লেক্স হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    August 20, 2026

    ঢাকার বাইরে ডেঙ্গু সংক্রমণ বেশি যে পাঁচ জেলায়

    August 20, 2026

    ভেন্টিলেটর বা আইসিইউ দিয়ে নয়, হাম ঠেকাতে টিকাই একমাত্র পথ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    August 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.