Close Menu
doinikjonogon.news
    What's Hot

    জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

    August 5, 2026

    আগামী ৫ দিন বৃষ্টির আভাস

    August 5, 2026

    ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»জাতীয়»ইরানে চলতি সপ্তাহেই নতুন হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
    জাতীয়

    ইরানে চলতি সপ্তাহেই নতুন হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

    NasimBy NasimAugust 1, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আন্তর্জাতিক ডেস্কঃ চলতি সপ্তাহেই ইরানে নতুন করে হামলার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  বিষয়টি সম্পর্কে অবগত দুই মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছে।  তবে হামলার পরিধি কতটা হবে এবং কোন কোন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

    কর্মকর্তারা বলেছেন, পরিস্থিতি অনুযায়ী এই হামলার পরিকল্পনা বাতিলও হতে পারে।

    মার্কিন সংবাদমাধ্যম সিএএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৩১ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প ইরানের বিরুদ্ধে আবারও বড় ধরনের হামলার ইঙ্গিত দেন। কূটনৈতিক প্রচেষ্টা প্রত্যাশিত ফল না দেওয়ায় তিনি অসন্তোষও প্রকাশ করেন।

    তিনি বলেন, ‘আমরা তাদের ওপর খুবই কঠোর হামলা চালাব। একসময় তারা বলবে, ‘‘আমরা আর সহ্য করতে পারছি না’’।’

    মার্কিন কর্মকর্তাদের মতে, ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) যুদ্ধ আরও বিস্তৃত করার জন্য বিভিন্ন বিকল্প প্রস্তুত করেছে। এর মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে টানা দুই সপ্তাহ ধরে ব্যাপক বোমাবর্ষণের পরিকল্পনাও রয়েছে।

    এ ছাড়া ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার সম্ভাবনাও বিবেচনায় রাখা হয়েছে। তবে ট্রাম্প প্রশাসন এ ধরনের পদক্ষেপে সতর্ক। কারণ, এতে ইরান উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনায় পালটা হামলা চালাতে পারে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে।

    এর আগে চলতি সপ্তাহে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছিলেন, ইরানের অর্থনীতির ওপর আরও চাপ সৃষ্টি করতে দেশটির জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালাতে চায় তেল আবিব। তবে তিনি জানান, ‘যুক্তরাষ্ট্র এখনো এ ধরনের হামলার অনুমোদন দেয়নি’।

    বর্তমানে নতুন মার্কিন হামলায় ইসরাইল সরাসরি অংশ নেবে—এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

    মার্কিন কর্মকর্তারা আরও জানান, তেহরানের দক্ষিণে অবস্থিত পিকঅ্যাক্স মাউন্টেনসহ ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার প্রস্তুতিও নেওয়া হয়েছে। গত কয়েক দিনে এ প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে।

    এদিকে, ট্রাম্প নতুন করে সপ্তাহান্তে হামলার নির্দেশ দিয়েছেন—এমন খবর সম্পর্কে জানতে চাইলে হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট ‘এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেবেন না।’

    হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যে অর্থবহ আলোচনার কথা বলছেন, তাতে ইরান রাজি না হওয়া পর্যন্ত দেশটিকে এর মূল্য দিতে হবে।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleপ্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক
    Next Article এই সংসদ ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেঃ ভারপ্রাপ্ত স্পিকার
    Nasim

    Related Posts

    জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

    August 5, 2026

    ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে

    August 5, 2026

    পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.