Close Menu
doinikjonogon.news
    What's Hot

    অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে অপচয় করা যাবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    July 30, 2026

    সৎমাকে কুপিয়ে হত্যার দায়ে কারাভোগের পর আপন মাকেও একইভাবে হত্যা

    July 30, 2026

    শিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান

    July 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»খেলাধুলা»অভিনয়ে অভিষেক হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর
    খেলাধুলা

    অভিনয়ে অভিষেক হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর

    misuBy misuJuly 28, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্কঃ ফুটবলের মাঠে অসংখ্য রেকর্ড গড়ার পর এবার অভিনয়ের জগতে পা রাখতে যাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথমবারের মতো একটি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করতে যাচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। একই সঙ্গে সিরিজটির নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করবেন তিনি।

    ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সিরিজটির নাম ‘Day 1s’। যুক্তরাজ্যের ফুটবল জগতকে কেন্দ্র করে নির্মিত এই কল্পকাহিনিতে একজন প্রভাবশালী ফুটবল এজেন্টের জীবন, পেশাগত চ্যালেঞ্জ এবং পর্দার আড়ালের নানা গল্প তুলে ধরা হবে।

    ধারাবাহিকে ফুটবল এজেন্টের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস, যিনি হোমল্যান্ড এবং বিলিয়নস নামের টেলিভিশন সিরিজে অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত।

    সিরিজটির গল্পের ধারণা দিয়েছেন ফুটবল এজেন্ট ড্যারেন ডেইন। পরিচালনায় রয়েছেন কিংসম্যান খ্যাত নির্মাতা ম্যাথিউ ভন। এটি রোনালদো ও ভনের যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান ইউআর-মার্ভ স্টুডিওসের প্রথম টেলিভিশন সিরিজ।

    এই প্রকল্পে রোনালদোর সঙ্গে যুক্ত হয়েছেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি। এছাড়া অভিনয়ে থাকছেন ব্রিটিশ র‌্যাপার ডেভ এবং নবাগত অভিনেত্রী কার্লোটা বানাট। ইতোমধ্যেই লন্ডনে সিরিজটির শুটিং শুরু হয়েছে।

    তবে এখনো কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্ম সিরিজটির সম্প্রচার স্বত্ব কেনেনি। যদিও ফুটবল ও বিনোদন জগতের একাধিক তারকার সম্পৃক্ততার কারণে শীর্ষ স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে স্বত্ব অর্জনের প্রতিযোগিতা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    এদিকে ২০২৬ বিশ্বকাপ চলাকালীন রোনালদো ঘোষণা দিয়েছিলেন, সেটিই তার শেষ বিশ্বকাপ। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, আগামী ২৪ সেপ্টেম্বর লিসবনে ওয়েলসের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচের পর পর্তুগালের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন তিনি। তবে সৌদি ক্লাব আল নাসরের হয়ে ক্লাব ফুটবল চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Article২৯ জুলাই থেকে দেশজুড়ে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট
    Next Article জাপানে ভূমিকম্প, শপিং মল ধসে আটকা বহু মানুষ
    misu
    • Website

    Related Posts

    বিশ্বকাপে আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ ৩ দেশ: হাভিয়ের মিলেই

    July 30, 2026

    চোটে জর্জরিত দলের ওপর পূর্ণ বিশ্বাস রাখছেন শান্ত

    July 30, 2026

    বিতর্ক যতই থাক, ফিফার পরিকল্পনায় বাংলাদেশ পেতে পারে ৮ কোটি ৬০ লাখ ডলার!

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.