Close Menu
doinikjonogon.news
    What's Hot

    ডিসির বিরুদ্ধে অডিও ক্লিপ ভাইরাল: ইউএনও হোসনে আরাকে আবারও বদলি

    April 7, 2026

    সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

    April 7, 2026

    তাপদাহের পর স্বস্তির বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»বিনোদন»‘সংসারের জন্য নির্দ্বিধায় সব কিছু ছাড়তে পারব’
    বিনোদন

    ‘সংসারের জন্য নির্দ্বিধায় সব কিছু ছাড়তে পারব’

    misuBy misuMarch 15, 2026Updated:March 15, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিনোদন ডেস্কঃ ঢালিউড অভিনেত্রী পূজা চেরি রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের হাত ধরে। দীর্ঘদিন তার সঙ্গে সম্পর্কে ছিলেন— এমন কথা শোনা গেছে হরহামেশাই। এরপর সম্পর্কে ফাটল ধরলে জাজ থেকে বেরিয়ে যান তিনি। 

    তিন বছর পর আবারও ঘরে ফেরেন অভিনেত্রী। ক্যারিয়ারে অনেকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর কথা শোনা গেলেও তার নামে কোনোটিরই ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। নায়ক শাকিব খান, সিয়াম আহমেদ, আদর আজাদের সঙ্গে বিভিন্ন সময় জড়িয়েছে পূজা চেরির নাম।

    সম্প্রতি এসব গোপন সম্পর্কের কথা নিয়ে অভিনেত্রী আলোচনা করেছেন একটি পডকাস্ট শোর এক সাক্ষাৎকারে।

    রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অংশ নিয়ে পূজা তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনায় এমন ইচ্ছার কথা জানান।

    তিনি বলেন, সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি কখনো চাই না আমার নামের সঙ্গে ‘ডিভোর্স’ শব্দটি যুক্ত হোক।

    পূজা চেরি আরও বলেন, যদি সম্ভব হয় সংসার আর অভিনয়— একসঙ্গেই চালিয়ে যাব। আর যদি মনে হয় কোনোটা উনিশ, কোনোটা বিশ হচ্ছে, সে ক্ষেত্রে আমি সংসারকে বেছে নিয়ে সিনেমা থেকে বিদায় নেব।

    তিনি বলেন, সুঅভিনেত্রী হওয়ার স্বপ্ন ছোটবেলা থেকেই দেখেছি। তবে সংসারের জন্য আমি নির্দ্বিধায় সব কিছু ছাড়তে পারব।

    আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে পূজা চেরি অভিনীত সিনেমা ‘দম’। এ সিনেমা নিয়েও কথা বলেছেন তিনি। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ শিরোনামে এ শোটি উপস্থাপনা করেছেন রুম্মান রশিদ খান।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleবিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান
    Next Article সংসদে ‘বাঘ বিধবা’ ভাতা চালুর দাবি গাজী নজরুল ইসলাম এমপির
    misu
    • Website

    Related Posts

    লাক্স সুপারস্টার সেরা সুন্দরীর পুরস্কার জিতলেন বর্ণিতা

    April 4, 2026

    ৪০০০ কোটির সিনেমা এমন? রামায়ণ টিজারেই সমালোচনার ঝড়

    April 4, 2026

    দ্বিতীয় দফায় ভারতে অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

    March 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.