Close Menu
doinikjonogon.news
    What's Hot

    ডিসির বিরুদ্ধে অডিও ক্লিপ ভাইরাল: ইউএনও হোসনে আরাকে আবারও বদলি

    April 7, 2026

    সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

    April 7, 2026

    তাপদাহের পর স্বস্তির বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»জাতীয়»মেজাজ হারিয়ে হেলমেট ছুঁড়ে মেরে শাস্তি পেলেন সালমান আগা
    জাতীয়

    মেজাজ হারিয়ে হেলমেট ছুঁড়ে মেরে শাস্তি পেলেন সালমান আগা

    misuBy misuMarch 15, 2026No Comments1 Min Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রীড়া ডেস্কঃ মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে বিতর্কিত রান আউটের পর মেজাজ হারিয়েছিলেন পাকিস্তানের ব্যাটার সালমান আগা। আউটের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ক্ষোভে গ্লাভস ও হেলমেট ছুঁড়ে মারেন তিনি। এমন কাণ্ডের জন্য শাস্তি পেয়েছেন সালমান। আনুষ্ঠানিক তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে তার নামের পাশে।

    ঘটনাটি পাকিস্তানের ব্যাটিং ইনিংসের ৩৯তম ওভারে। এ সময় বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে রিজওয়ানের শট যায় বোলার মিরাজের দিকে। মিরাজ সেটি পা দিয়ে আটকান।

    এ সময় অপর প্রান্তে থাকা ব্যাটার সালমান আগা ক্রিজের বাইরে ছিলেন। বলটি সালমান ও মিরাজ দুজনের পায়ের কাছেই ছিল। সালমান সেটি মিরাজের হাতে দেওয়ার চেষ্টা করেন। তবে সালমান বল ধরার আগেই মিরাজ সেটি স্টাম্পে মারেন। থার্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেয়।

    এতে ক্ষুব্ধ হয়ে মাটিতে হেলমেট ছুঁড়ে মারেন সালমান। সাজঘরে যাওয়ার পথে রাগ প্রকাশ করতে থাকেন তিনি। বাউন্ডারি লাইন পেরিয়ে আবারও নিজের সরঞ্জাম মাটিতে আছাড় মারেন এই পাকিস্তানি ব্যাটার।

    অ্যাবিউজিং অব ক্রিকেট ইকুইপমেন্টের দায়ে ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ তাকে এই শাস্তি প্রদান করেন। সালমান নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। গত দুই বছরের মধ্যে শৃঙ্খলা ভঙ্গের দায়ে এটিই তার প্রথম ডিমেরিট পয়েন্ট।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleএয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস
    Next Article বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান
    misu
    • Website

    Related Posts

    ডিসির বিরুদ্ধে অডিও ক্লিপ ভাইরাল: ইউএনও হোসনে আরাকে আবারও বদলি

    April 7, 2026

    সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

    April 7, 2026

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.