Close Menu
doinikjonogon.news
    What's Hot

    জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক

    April 20, 2026

    গরম আরও বাড়বে

    April 20, 2026

    রাশিয়া-ইরান পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ, যা কথা হলো

    April 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    doinikjonogon.news
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • অপরাধ ও দুর্নীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • অন্যান্য
      • ইসলামী জীবন
      • আবহাওয়া ও পরিবেশ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • কৃষি
      • মন্ত্রণালয়
      • রাজধানী
      • পর্যটন
    doinikjonogon.news
    Home»জাতীয়»ঢাকা মিরপুর প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
    জাতীয়

    ঢাকা মিরপুর প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

    News PaperBy News PaperApril 3, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter LinkedIn Telegram Pinterest Tumblr Reddit WhatsApp Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকা মিরপুর প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

    সারওয়ার আলম

    ঢাকার মিরপুর প্রেসক্লাব-এর উদ্যোগে ঈদ পরবর্তী এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অসংখ্য সাংবাদিক অংশ নেন। উৎসবমুখর পরিবেশে সহকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালুকদার রুমী, সম্পাদক দৈনিক পাঞ্জেরী ও মিরপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খান সেলিম রহমান, সম্পাদক দৈনিক মাতৃজগত, সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটি এবং মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা।
    সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এস এম বদরুল আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন।
    প্রধান অতিথির বক্তব্যে তালুকদার রুমী বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা যা সমাজের দর্পণ হিসেবে কাজ করে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কোনো চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মিরপুর প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়—এটি সাংবাদিকদের একটি পরিবার। তরুণ সাংবাদিকদের দক্ষতা, নৈতিকতা ও পেশাদারিত্ব বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
    প্রধান বক্তা খান সেলিম রহমান বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দিয়ে তিনি সাংবাদিকদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
    সভাপতির বক্তব্যে এস এম বদরুল আলম বলেন, প্রেসক্লাব সবসময় সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। তিনি বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
    সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন বলেন, এই পুনর্মিলনী শুধু আনুষ্ঠানিকতা নয়; এটি পারস্পরিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সাংবাদিকদের অধিকার রক্ষায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
    যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সায়মন বলেন, সাংবাদিকদের পেশাগত উন্নয়নে প্রশিক্ষণ ও কর্মশালার গুরুত্ব অপরিসীম এবং নতুন প্রজন্ম গড়ে তুলতে সিনিয়রদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাইনুল ইসলাম পলাশ, সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ও খাইরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আহমেদ, সুমন খান, সারোয়ার আলম, অর্থ সম্পাদক জিএস জয় ও সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন নিপু, দপ্তর সম্পাদক এম এ গাফফার, প্রচার সম্পাদক দুলাল হোসেন, মানবাধিকার সম্পাদক রিয়াজ উদ্দিন তালুকদার, কার্যনির্বাহী সদস্য মোঃ আখতারুজ্জামান, রশিদি মাহবুব, আলী হোসেন, জাহাঙ্গীর তুষার, ফিরোজ আল মামুন এবং আপ্যায়ন সম্পাদক এম এ মালেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
    পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Previous Articleদেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত আছে
    Next Article ঢাকা মিরপুর প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
    News Paper
    • Website

    Related Posts

    জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক

    April 20, 2026

    গরম আরও বাড়বে

    April 20, 2026

    চাঁদপুর জেলায় এসএসসি ও সমমান পরীক্ষার্থী ৩০ হাজার ৭৫৬ জন

    April 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    নির্ভরযোগ্য ও গুরুতর সংবাদের বিশ্বস্ত উৎস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই প্ল্যাটফর্মটি। সংবাদভিত্তিক ওয়েবসাইটের আদলে তৈরি এই ডেমোটি মূলত থিমটির কার্যকারিতা তুলে ধরার জন্যই নির্মিত। আরও বিভিন্ন ধরনের ডেমো দেখতে আমাদের মূল পেজে ভিজিট করার অনুরোধ জানানো হচ্ছে।

    We're social. Connect with us:

    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ শিহাব উদ্দিন

    সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬

    ফোন নাম্বারঃ 01711475448

    জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com

    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.