মো: শওকত হোসেন: নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইকে লোহার রড ও কাঠের বাটাম দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে বড় ভাই ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ৬টার দিকে আড়পাড়া গ্রামে ভুক্তভোগীর নিজ বাড়িতে এই মারধরের ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম রেজাউল শেখ (৪৮)। তিনি আড়পাড়া গ্রামের মৃত সানোয়ার শেখের ছেলে। এই ঘটনায় অভিযুক্তরা হলেন—তাঁর বড় ভাই সাহীদুল শেখ ও সাহীদুলের স্ত্রী চায়না বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সকালে সাহীদুল শেখ ও তাঁর স্ত্রী চায়না বেগম ক্ষিপ্ত হয়ে রেজাউল শেখের ওপর চড়াও হন। একপর্যায়ে তাঁরা লোহার রড ও কাঠের বাটাম দিয়ে রেজাউলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করেন। অভিযোগ রয়েছে, তাঁকে হত্যার উদ্দেশ্যে একপর্যায়ে পানিতেও ফেলে দেওয়া হয়।
পরে পরিবারের চিৎকার ও আশপাশের লোকজনের তাৎক্ষণিক হস্তক্ষেপে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন এবং দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
<p style="text-align: center; box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; margin: 0px 0px 23.1px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; font-size: 15px; font-family: SolaimanLipi, Arial, sans-serif; word-break: break-word; overflow-wrap: break-word; color: rgb(192, 192, 192); background-color: rgb(15, 15, 17);">সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬</p><p style="text-align: center; box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; margin: 0px 0px 23.1px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; font-size: 15px; font-family: SolaimanLipi, Arial, sans-serif; word-break: break-word; overflow-wrap: break-word; color: rgb(192, 192, 192); background-color: rgb(15, 15, 17);">ফোন নাম্বারঃ 01711475448</p><p style="text-align: center; box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; margin: 0px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; font-size: 15px; font-family: SolaimanLipi, Arial, sans-serif; word-break: break-word; overflow-wrap: break-word; color: rgb(192, 192, 192); background-color: rgb(15, 15, 17);">জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com</p>
Copyright © 2025 All rights reserved