ডেস্ক নিউজ : যশোর শহরের লালদীঘিরপাড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও সরকারবিরোধী স্লোগানের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মলায় ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় ১৬ জনসহ জেলাজুড়ে বিভিন্ন অভিযোগে মোট ৫৭ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, রোববার (১ নভেম্বর) ভোর ৫টা ২০ মিনিটে দড়াটানা মোড়ে দায়িত্বরত পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২০০ থেকে ২২০ জন নেতাকর্মী লালদীঘিরপাড়ের মাইকপট্টি মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। অভিযোগে বলা হয়েছে, বিক্ষোভকারীরা জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে সরকার উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে এই কর্মসূচি পালন করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন যুবলীগ নেতা শেখ শহীদ, ইমরান হোসেন খান বাদল, মোহাম্মদ আলী, বিপ্লব হোসেন, তানভীর, রফিকুল ইসলাম রহমত, সানু, রনি, জাফর, রসুল, পারভেজ, আবির, সাজ্জাদুল ইসলাম রকি ওরফে সোহাগ, যশোর মেডিকেল কলেজ ছাত্রলীগের সহসভাপতি তৌহিদুর রহমান শাকিল, নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিলন শাহ, সভাপতি সরোয়ার হোসেন সারু, সহসভাপতি জাহাঙ্গীর মৌরি ও আবু তাহের, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল বিশ্বাস, বঙ্গবন্ধু সৈনিক লীগের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দার রহমান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন অভি, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা রেজওয়ান আলী, মণিরামপুরের ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান শিবলীসহ আরও অনেকে।
এই মামলায় শেখ শহীদ, ইমরান হোসেন বাদল, মোহাম্মদ আলী, বিপ্লব হোসেন, তানভীর, রফিকুল ইসলাম, রকি, সোহাগ, তারেক আজিজ, নুর আলম, শানু, কামরুজ্জামান, মকবুল হোসেন, হৃদয়, সুমন শেখ ও সেলিমকে আটক করা হয়েছে।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের অনুসারীরা ভোরের দিকে মিছিলটি করেন। পুলিশ বিষয়টি আমলে নিয়ে মামলা দায়ের করেছে। তিনি আরও জানান, যশোরের নয়টি থানায় পুলিশ ও ডিবি পুলিশ নাশকতার অভিযোগে মোট ৪১ জনকে আটক করেছে। এর মধ্যে কোতোয়ালি থানাধীন ১৭ জন রয়েছেন, যাঁদের সাতজন সরাসরি ওই মিছিলে অংশ নিয়েছিলেন।
এ ছাড়া চৌগাছা থানায় ২ জন, মণিরামপুর থানায় ৩ জন, শার্শা থানায় ২ জন, অভয়নগর থানায় ৪ জন, কেশবপুর থানায় ৩ জন, বাঘারপাড়া থানায় ৪ জন, বেনাপোল পোর্ট থানায় ৪ জন এবং ঝিকরগাছা থানায় ২ জনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
<p style="text-align: center; box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; margin: 0px 0px 23.1px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; font-size: 15px; font-family: SolaimanLipi, Arial, sans-serif; word-break: break-word; overflow-wrap: break-word; color: rgb(192, 192, 192); background-color: rgb(15, 15, 17);">সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬</p><p style="text-align: center; box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; margin: 0px 0px 23.1px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; font-size: 15px; font-family: SolaimanLipi, Arial, sans-serif; word-break: break-word; overflow-wrap: break-word; color: rgb(192, 192, 192); background-color: rgb(15, 15, 17);">ফোন নাম্বারঃ 01711475448</p><p style="text-align: center; box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; margin: 0px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; font-size: 15px; font-family: SolaimanLipi, Arial, sans-serif; word-break: break-word; overflow-wrap: break-word; color: rgb(192, 192, 192); background-color: rgb(15, 15, 17);">জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com</p>
Copyright © 2025 All rights reserved