বিনোদন ডেস্ক : মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে আবারও সিনেমায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন আলোচিত ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। নিজের ফিটনেস পুনরুদ্ধার করতে কঠোর পরিশ্রম করছেন তিনি।কন্যা শারলিন খানের সার্বিক যত্নের পাশাপাশি নিজে নিয়মিত বিশেষ ডায়েট ও জিম অনুসরণ করছেন অভিনেত্রী, যাতে খুব দ্রুত সময়ে নতুন সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়াতে পারেন তিনি।
কন্যা শারলিন খানের জন্মের পর খুব একটা জনসম্মুখে আসেননি শবনম বুবলী। তবে সামাজিক মাধ্যমে নিয়মিতই ছিলেন তিনি। ফুটবল বিশ্বকাপে প্রিয় দল ব্রাজিলকে সাপোর্ট থেকে শুরু করে ফটোশুটের ভিডিও-ছবিসহ নানা কিছু সামাজিক মাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী।
আগামী মাসেই তার ফেরার কথা রয়েছে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার মধ্য দিয়ে। তবে তার এ ফেরার প্রস্তুতির মূল আকর্ষণ ও পরিকল্পনার মধ্যে রয়েছে ‘ঢাকাইয়া দেবদাস’ দিয়ে প্রত্যাবর্তন। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় কামব্যাক করতে যাচ্ছেন শবনম বুবলী। পুরান ঢাকার সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্য কেন্দ্র করে নির্মিত এ সিনেমায় তার বিপরীতে নায়ক হিসেবে থাকছেন আদর আজাদ।
এছাড়া মুক্তির অপেক্ষায় সিনেমার মধ্যেূ রয়েছে— শাপলা শালুক। এ সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল। এ ছাড়া 'কয়লা' সিনেমাটির শুটিং ইতোমধ্যে সম্পন্ন করেছেন অভিনেত্রী।
<p style="text-align: center; box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; margin: 0px 0px 23.1px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; font-size: 15px; font-family: SolaimanLipi, Arial, sans-serif; word-break: break-word; overflow-wrap: break-word; color: rgb(192, 192, 192); background-color: rgb(15, 15, 17);">সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬</p><p style="text-align: center; box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; margin: 0px 0px 23.1px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; font-size: 15px; font-family: SolaimanLipi, Arial, sans-serif; word-break: break-word; overflow-wrap: break-word; color: rgb(192, 192, 192); background-color: rgb(15, 15, 17);">ফোন নাম্বারঃ 01711475448</p><p style="text-align: center; box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; margin: 0px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; font-size: 15px; font-family: SolaimanLipi, Arial, sans-serif; word-break: break-word; overflow-wrap: break-word; color: rgb(192, 192, 192); background-color: rgb(15, 15, 17);">জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com</p>
Copyright © 2025 All rights reserved