
ডেস্ক নিউজঃ মিরপুর-১ এ রাড্ডা এমসিএইচ-এফপি কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় দলীয় ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়ায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
আগামী রোববার সকালে স্পিকারের কাছে পদত্যাগ পত্র জমা দেবেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সংবাদ মাধ্যমকে একাধিক দলীয় সূত্র জানিয়েছে।
জ্যেষ্ঠ নেতাসহ বেশ কয়েকজন দলীয় নেতা বিএনপির শীর্ষ নেতৃত্বকে এই ঘটনার সঙ্গে জড়িত বলে প্রমাণিত যে কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এদের মধ্যে মিষ্টিও রয়েছেন, হামলা সংক্রান্ত অভিযোগে যার নাম উঠে এসেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, মিষ্টিকে এখন তার সংসদীয় আসন থেকে পদত্যাগ করতে বলা হয়েছে।
এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক সাংসদ বলেছেন, ‘আমি শুনেছি যে তাকে পদত্যাগ করতে বলা হবে’।
তিনি আরও বলেন, ‘কিন্তু এই সিদ্ধান্তটি শীর্ষ পর্যায় থেকে আসতে হবে। কোনো চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে আমি অবগত নই।’
মিষ্টি বিএনপির সাবেক সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি প্রয়াত নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর ছোট বোন। তার প্রয়াত স্বামী সাঈদুর রহমান নিউটন ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা, যিনি ২০০২ সালে নিহত হন।
গত ২৫শে সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর মিষ্টির পদত্যাগের সম্ভাবনার বিষয়টি সামনে আসে। ওইদিন মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
<p style="text-align: center; box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; margin: 0px 0px 23.1px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; font-size: 15px; font-family: SolaimanLipi, Arial, sans-serif; word-break: break-word; overflow-wrap: break-word; color: rgb(192, 192, 192); background-color: rgb(15, 15, 17);">সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬</p><p style="text-align: center; box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; margin: 0px 0px 23.1px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; font-size: 15px; font-family: SolaimanLipi, Arial, sans-serif; word-break: break-word; overflow-wrap: break-word; color: rgb(192, 192, 192); background-color: rgb(15, 15, 17);">ফোন নাম্বারঃ 01711475448</p><p style="text-align: center; box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; margin: 0px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; font-size: 15px; font-family: SolaimanLipi, Arial, sans-serif; word-break: break-word; overflow-wrap: break-word; color: rgb(192, 192, 192); background-color: rgb(15, 15, 17);">জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com</p>
Copyright © 2025 All rights reserved