আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পরমাণু কর্মসূচি কেন্দ্র করে বৈশ্বিক রাজনীতিতে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানকে তোলার জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপের তিন দেশের (যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি) উদ্যোগের কড়া সমালোচনা করেছে চীন, রাশিয়া ও ইরান।
আল জাজিরার খবর অনুসারে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের পারমাণবিক স্থাপনায় ঢুকতে না দেওয়ার অভিযোগে ইরানকে নিরাপত্তা পরিষদে পাঠানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ চার দেশ। এর বিরোধিতায় এক যৌথ বিবৃতিতে চীন, রাশিয়া ও ইরান বলেছে, এই পদক্ষেপের কোনো আইনি ভিত্তি নেই। এটি পরিস্থিতি আরও ঘোলাটে করবে এবং তা পশ্চিমাদের প্রতিশ্রুত কূটনীতিরও পরিপন্থী।
২০২৫ সালে আইএইএ-এর পরিদর্শনে অসহযোগিতার অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অবাস্তব’ বলে আখ্যা দিয়েছে মস্কো-বেইজিং ও তেহরান। তারা স্পষ্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণেই মূলত আইএইএ-কে পারমাণবিক স্থাপনায় প্রবেশ করতে দেয়নি ইরান। তাই সদস্য দেশগুলোকে খসড়া প্রস্তাবটি সমর্থন না করার আহ্বান জানিয়েছে তারা।
অন্যদিকে, বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলাকে ‘ভুল হিসাব’ বলে মন্তব্য করেছে ইয়েমেনের মার্কিন দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা জানায়, ইরানের সুস্পষ্ট মদদেই হুতিরা বর্তমান সংঘাত উসকে দিয়েছে। তারা ইয়েমেনে কেবল দুর্ভোগই ডেকে এনেছে। আরব ঐক্য ও নিরাপত্তা নষ্ট করতে ইয়েমেনকে ঘাঁটিতে পরিণত করেছে তেহরান।
<p style="text-align: center; box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; margin: 0px 0px 23.1px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; font-size: 15px; font-family: SolaimanLipi, Arial, sans-serif; word-break: break-word; overflow-wrap: break-word; color: rgb(192, 192, 192); background-color: rgb(15, 15, 17);">সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬</p><p style="text-align: center; box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; margin: 0px 0px 23.1px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; font-size: 15px; font-family: SolaimanLipi, Arial, sans-serif; word-break: break-word; overflow-wrap: break-word; color: rgb(192, 192, 192); background-color: rgb(15, 15, 17);">ফোন নাম্বারঃ 01711475448</p><p style="text-align: center; box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; margin: 0px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; font-size: 15px; font-family: SolaimanLipi, Arial, sans-serif; word-break: break-word; overflow-wrap: break-word; color: rgb(192, 192, 192); background-color: rgb(15, 15, 17);">জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com</p>
Copyright © 2025 All rights reserved