ডেস্ক নিউজ : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি ডিমবোঝাই মিনি পিকআপভ্যান উল্টে গেলে এলাকাবাসী উদ্ধারের জন্য এগিয়ে এলে পেছন থেকে একটি যাত্রীবাহিী বাস তাদের চাপা দেয়।এ ঘটনায় পাঁচজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার সোয়াদি নামক স্থানে ঢাকা-ভাঙ্গা খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোয়াদি এলাকায় ঢাকা থেকে খুলনাগামী একটি মিনি পিকআপভ্যানের চাকা বাস্ট হয়ে উল্টে যায়। এ সময় এলাকাবাসী পিকআপভ্যানটি ও এতে থাকাদের উদ্ধারে এগিয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকা থেকে নড়াইলগামী ‘নড়াইল এক্সপ্রেস’-এর একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাদের চাপা দেয়। তখন ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন ও অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ও নিহতদের এখনো পরিচয় পাওয়া যায়নি।
বিক্ষুবদ্ধ জনতা ‘নড়াইল এক্সপ্রেস’-এর বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় দুই পাশের শত শত গাড়ি আটকা পড়ে।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)হেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে একজন মারা যান। পুলিশ উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
<p style="text-align: center; box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; margin: 0px 0px 23.1px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; font-size: 15px; font-family: SolaimanLipi, Arial, sans-serif; word-break: break-word; overflow-wrap: break-word; color: rgb(192, 192, 192); background-color: rgb(15, 15, 17);">সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬</p><p style="text-align: center; box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; margin: 0px 0px 23.1px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; font-size: 15px; font-family: SolaimanLipi, Arial, sans-serif; word-break: break-word; overflow-wrap: break-word; color: rgb(192, 192, 192); background-color: rgb(15, 15, 17);">ফোন নাম্বারঃ 01711475448</p><p style="text-align: center; box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; margin: 0px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; font-size: 15px; font-family: SolaimanLipi, Arial, sans-serif; word-break: break-word; overflow-wrap: break-word; color: rgb(192, 192, 192); background-color: rgb(15, 15, 17);">জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com</p>
Copyright © 2025 All rights reserved