ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ইনিংস ও ৪১৩ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। একই চিত্র বাংলাদেশ ইমার্জিং দলের। দুই ইনিংস মিলেও সাউথ আফ্রিকা ইমার্জিং দলের এক ইনিংসের সমান রান করতে পারেননি মাহফিজুল ইসলাম রবিন-ইফতেখার হোসেন ইফতিরা। ব্যাটারদের ব্যর্থতায় দ্বিতীয় চার দিনের ম্যাচে ইনিংস ও ১৬ রানে হেরেছে বাংলাদেশ ইমার্জিং দল।
বেনোনির উইলমোর পার্কে জেপি কিংয়ের সেঞ্চুরি ও মাইকেল ভ্যান ভারেনের হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইফতি ও রবিনের হাফ সেঞ্চুরির পরও ২৭১ রান তোলে বাংলাদেশ। এমন অবস্থায় সফরকারীদের ফলোঅন করায় দক্ষিণ আফ্রিকা।
৩ উইকেটে ৯৪ রান নিয়ে চতুর্থ দিন সকালে ব্যাটিংয়ে নামেন ইফতি ও চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। সকালের শুরুতে ১২৮ বলে হাফ সেঞ্চুরি করেন ইফতি। বাঁহাতি ওপেনারের পঞ্চাশ ছোঁয়ার ওভারে আউট হয়েছেন রিজওয়ান। স্পিনার শেল্ক এনগেলব্রেখটের বলে স্লগ সুইপ করতে গিয়ে মিড অনে ক্যাচ দিয়েছেন ৯৫ বলে ২৮ রানের ইনিংস খেলা ডানহাতি এই ব্যাটার। হাফ সেঞ্চুরির পর আউট হয়েছেন ইফতিও।
এনগেলব্রেখটের অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন বাঁহাতি ওপেনার। ১৫৩ বলে ৫৯ রানের ইনিংস খেলেছেন তিনি। প্রথম ইনিংসেও হাফ সেঞ্চুরি করেছিলেন ইফতি। এরপর প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন আমিনুল ইসলাম বিপ্লব ও মোহাম্মদ আব্দুল্লাহ। যদিও তাদের দুজনের জুটি খুব বেশি বড় হয়নি। মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেই সাজঘরে ফেরেন বিপ্লব।
ডানহাতি স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে আউট সাইড এজ হয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন। ৪৩ বলে ১৩ রান করেছেন বিপ্লব। শেষের দিকে মইন খান, রোহান, মেহেদী হাসানরা দ্রুতই ফিরেছেন। শেষ ব্যাটার হিসেবে আব্দুল্লাহ ৪৪ রানে ফিরলে ২১০ রানে অল আউট হয় বাংলাদেশ ইমার্জিং। দক্ষিণ আফ্রিকার হয়ে স্পিনার এনগেলব্রেখট একাই নিয়েছেন পাঁচ উইকেট।
<p style="text-align: center; box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; margin: 0px 0px 23.1px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; font-size: 15px; font-family: SolaimanLipi, Arial, sans-serif; word-break: break-word; overflow-wrap: break-word; color: rgb(192, 192, 192); background-color: rgb(15, 15, 17);">সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬</p><p style="text-align: center; box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; margin: 0px 0px 23.1px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; font-size: 15px; font-family: SolaimanLipi, Arial, sans-serif; word-break: break-word; overflow-wrap: break-word; color: rgb(192, 192, 192); background-color: rgb(15, 15, 17);">ফোন নাম্বারঃ 01711475448</p><p style="text-align: center; box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; margin: 0px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; font-size: 15px; font-family: SolaimanLipi, Arial, sans-serif; word-break: break-word; overflow-wrap: break-word; color: rgb(192, 192, 192); background-color: rgb(15, 15, 17);">জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com</p>
Copyright © 2025 All rights reserved