ক্রীড়া ডেস্ক : জাপানের নাগোয়ায় চলমান ২০২৬ এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশও জায়গা করে নিয়েছে শেষ আটে। প্রাথমিক পর্বের সমীকরণ অনুযায়ী, কোয়ার্টারে তুলনামূলক সহজ প্রতিপক্ষই পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।
আগামী ২৯ সেপ্টেম্বর কোরোইজি স্পোর্টস পার্কে চতুর্থ কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। এই গ্রুপে রয়েছে মালয়েশিয়া, হংকং ও ওমান।
টেস্ট খেলুড়ে বাংলাদেশের তুলনায় অভিজ্ঞতা ও শক্তির বিচারে এই তিন দল পিছিয়ে থাকায় কোয়ার্টারে বাংলাদেশকে বড় পরীক্ষার মুখে পড়তে নাও হতে পারে। তবে শেষ আট পেরোতে পারলে সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ছক অনুযায়ী, বাংলাদেশ সেমিফাইনালে উঠলে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে পাকিস্তান। প্রথম কোয়ার্টার ফাইনালে পাকিস্তান খেলবে ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে। ওই গ্রুপে রয়েছে আফগানিস্তান, নেপাল ও স্বাগতিক জাপান। পাকিস্তান শেষ চার নিশ্চিত করলে আগামী ১ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালের লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, টুর্নামেন্টের বাকি দুটি কোয়ার্টার ফাইনালে খেলবে ভারত ও শ্রীলঙ্কা। ভারত মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের, আর শ্রীলঙ্কা খেলবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে।
আগামী ৩ অক্টোবর এশিয়ান গেমসের ক্রিকেটে ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।
<p style="text-align: center; box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; margin: 0px 0px 23.1px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; font-size: 15px; font-family: SolaimanLipi, Arial, sans-serif; word-break: break-word; overflow-wrap: break-word; color: rgb(192, 192, 192); background-color: rgb(15, 15, 17);">সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬</p><p style="text-align: center; box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; margin: 0px 0px 23.1px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; font-size: 15px; font-family: SolaimanLipi, Arial, sans-serif; word-break: break-word; overflow-wrap: break-word; color: rgb(192, 192, 192); background-color: rgb(15, 15, 17);">ফোন নাম্বারঃ 01711475448</p><p style="text-align: center; box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; margin: 0px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; font-size: 15px; font-family: SolaimanLipi, Arial, sans-serif; word-break: break-word; overflow-wrap: break-word; color: rgb(192, 192, 192); background-color: rgb(15, 15, 17);">জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com</p>
Copyright © 2025 All rights reserved