আন্তর্জাতিক ডেস্ক : কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তিতে বড় ধরনের অগ্রগতি অর্জনের লক্ষ্যে ইরানের তিনটি শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে সর্বাধুনিক শিক্ষামূলক কোয়ান্টাম ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে কোয়ান্টাম প্রযুক্তিকে একটি অত্যন্ত কৌশলগত বিজ্ঞান হিসেবে বিবেচনা করা হয়।
ইরানের বিজ্ঞান, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক অর্থনীতি বিষয়ক ভাইসব প্রেসিডেন্ট হোসেন আফশিনের উপস্থিতিতে বিশ্বখ্যাত ইসফাহান বিশ্ববিদ্যালয়, শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয় এবং শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই অত্যাধুনিক ল্যাবগুলোর শুভ উদ্বোধন সম্পন্ন হয়। গত ১৪, ১৭ এবং ২০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই তিন কেন্দ্রে নতুন ল্যাবগুলোর যাত্রা শুরু হয়।
গবেষকরা জানান, এই বিশেষায়িত ল্যাবগুলোর মূল লক্ষ্য হলো কোয়ান্টাম আলোকবিজ্ঞান ও কোয়ান্টাম তথ্যের ওপর শিক্ষার্থীদের তত্ত্বগত জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটানো। কেবল গাণিতিক তত্ত্ব বা কম্পিউটার সিমুলেশনের ওপর নির্ভর না করে শিক্ষার্থীরা সরাসরি পরীক্ষাগারের যন্ত্রপাতি ব্যবহার করে কোয়ান্টাম ঘটনা প্রত্যক্ষ করতে পারবেন, পরিমাপ করতে পারবেন এবং প্রাপ্ত ফল বিশ্লেষণ করার সুযোগ পাবেন।
<p style="text-align: center; box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; margin: 0px 0px 23.1px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; font-size: 15px; font-family: SolaimanLipi, Arial, sans-serif; word-break: break-word; overflow-wrap: break-word; color: rgb(192, 192, 192); background-color: rgb(15, 15, 17);">সম্পাদকীয়ঃ ৫১৬/2 ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ১২০৬</p><p style="text-align: center; box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; margin: 0px 0px 23.1px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; font-size: 15px; font-family: SolaimanLipi, Arial, sans-serif; word-break: break-word; overflow-wrap: break-word; color: rgb(192, 192, 192); background-color: rgb(15, 15, 17);">ফোন নাম্বারঃ 01711475448</p><p style="text-align: center; box-sizing: inherit; -webkit-font-smoothing: antialiased; margin: 0px; padding: 0px; border: 0px; vertical-align: baseline; font-size: 15px; font-family: SolaimanLipi, Arial, sans-serif; word-break: break-word; overflow-wrap: break-word; color: rgb(192, 192, 192); background-color: rgb(15, 15, 17);">জিমেইলঃ Dainikbanglasomoy@gmail.com</p>
Copyright © 2025 All rights reserved